‘বিরোধী স্বরেও বিরক্ত হবেন না’, বার্তা শমীকের - 24 Ghanta Bangla News
Home

‘বিরোধী স্বরেও বিরক্ত হবেন না’, বার্তা শমীকের

Spread the love

কী ভাবে জবাব দেওয়া হবে?

সূত্রের খবর, রাজ্য বিজেপি নেতৃত্ব ঠিক করেছেন, বিভিন্ন স্তরে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠছে, সেগুলি বিশ্লেষণ করে দেখতে হবে— তার মধ্যে কতগুলির সারবত্তা আছে, আর কতগুলি সরকারের বদনাম করার জন্য বিরোধিতা। সেগুলি চিহ্নিত করে সেই মতো পদক্ষেপ করতে চাইছেন শমীক ভট্টাচার্যরা। মূলত সেই লক্ষ্যেই ১ ডিসেম্বর থেকে ‘সেবাদূত’ কর্মসূচি শুরু করতে চলেছে বিজেপি। যেখানে সাংগঠনিক নেতা–কর্মীরা প্রতিটি বিধানসভা এলাকায় গিয়ে সাধারণ মানুষ, পার্টির পুরোনো এবং বর্তমান কর্মীদের সঙ্গে কথা বলবেন। সূত্রের খবর, এই ‘কথা বলা’ কর্মসূচিতে নামার আগে অভিযোগ শোনার জন্য বিজেপির নেতা–কর্মীদের মানসিক ভাবে প্রস্তুত করতে চাইছেন শমীক, যাতে সাধারণ মানুষও মন খু‍লে বিজেপির ‘দূত’দের সঙ্গে কথা বলতে পারেন। কেউ সরকারি প্রকল্পের সুবিধে না–পেলে অথবা তৃণমূল স্তরের কোনও বিজেপি নেতার আচরণে বিরক্ত হলে সে কথাও পদ্মের ‘দূত’দের জানাতে সাধারণ মানুষ যেন কোনও সঙ্কোচ বোধ না–করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *