ডিসেম্বর মাসে কেমন থাকবে মকর রাশির কেরিয়ার, প্রেম, স্বাস্থ্য, আর্থিক পরিস্থিতি?
ডিসেম্বর ২০২৬ মকর রাশির স্বাস্থ্য
স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির জাতকদের ডিসেম্বর মাস মোটের উপর ভালো কাটতে পারে। তবে ১১ ডিসেম্বর পর্যন্ত শনির বক্রী চলনের কারণে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। ৫ ডিসেম্বরের পর রাহু-কেতুর প্রভাব রাশির প্রথম ঘরে পড়ায় স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। ১৬ ডিসেম্বর পর্যন্ত সূর্যের শুভ অবস্থানের ফলে মাসের প্রথমার্ধে স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ষষ্ঠ ঘরের অধিপতি বুধের অনুকূল অবস্থানও স্বাস্থ্যের পক্ষে সহায়ক হবে। তবে কোনও ভাবেই স্বাস্থ্য নিয়ে অবহেলা করা চলবে না। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত জীবনযাপনের মাধ্যমে সুস্থ থাকতে পারবেন।
প্রশ্ন: ডিসেম্বর ২০২৬ কেমন কাটবে মকর রাশির?
উত্তর: ডিসেম্বর ২০২৬-এর মিশ্র ফল পাবেন মকর রাশির জাতকরা। কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।
প্রশ্ন: মকর রাশিতে সবচেয়ে বেশি প্রভাব কোন গ্রহের?
উত্তর: মকর রাশির অধিপতি গ্রহ শনি। তাই এই রাশিতে গ্রহরাজের প্রভাব সবচেয়ে বেশি থাকে।
প্রশ্ন: আগামী মাসে কোন কোন তারিখ মকরের জাতকদের জন্য শুভ?
উত্তর: ৫, ৮, ১২, ১৭ ও ১৯ ডিসেম্বর মকরের রাশির জাতকদের জন্য শুভ দিন।
প্রশ্ন: ডিসেম্বরে মকর রাশির আর্থিক পরিস্থিতিতে লাভ না ক্ষতি?
উত্তর: ডিসেম্বর মাসে মকর রাশির জাতকদের আয়ের ক্ষেত্রে কিছু ওঠাপড়া থাকতে পারে। সঞ্চয় বাড়ার যোগ আছে।