ডার্বির আগে সতর্ক দ্রাজিচ, পাঁচ জয়ের আত্মবিশ্বাসেও চিন্তা - 24 Ghanta Bangla News
Home

ডার্বির আগে সতর্ক দ্রাজিচ, পাঁচ জয়ের আত্মবিশ্বাসেও চিন্তা

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে রবিবাসরীয় ডার্বিকে (Kolkata Derby) ঘিরে ফুটছে শহর কলকাতা। ৯০ মিনিটের লড়াই এক নিমেশে বদলে দিতে পারে ফুটবলপ্রেমীদের মনের অবস্থা। অন্তিম বাঁশির পর কারুর মধ্যে খুশির আমেজ থাকবে গোটা সপ্তাহ, আবার কারুর মনে নেমে আসবে বিষাদের ছায়া। এভাবেই যুগের পর যুগ ধরে চলে আসছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের লড়াই। রেকর্ড বলছে ইন্ডিয়ান সুপার লিগে দুই প্রধান অংশগ্রহণ করার পর এখনও পর্যন্ত সবুজ-মেরুনকে পরাজিত করতে পারেনি মশাল ব্রিগেড। কাজেই তাদের কাছে এই ম্যাচ নিজেদের প্রমাণ করার। মোহনবাগানের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে চুরমার করার।

ALSO READ | ফের স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গল বনাম নীতা এফ-এর ম্যাচ

কিন্তু একের পর এক দাপুটে ফুটবলারের চোট অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে দলকে। অপরদিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরাকে মাঠে পাবেনা সবুজ-মেরুন। কাজেই বহু চিন্তাভাবনা করে নিজের মাঝমাঠ সাজাতে চাইবেন বাগান কোচ প্যানাগিওটিস ডিলমপেরিস। তবে অতীতের পারফরম্যান্স ভুলে এখন এই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে পয়েন্ট নিয়ে আনার চ্যালেঞ্জ থাকবে প্যানোসের ছেলেদের। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যথেষ্ট সাবধানে থাকতে দেখা যায় বাগান তারকা দেজান ড্রাজিচকে।

ALSO READ | শ্রীনিধি ডেকানের দায়িত্বে এই পর্তুগিজ কোচ

তিনি বলেন, ‘ গত পাঁচটি ম্যাচ জয় করার ফলে দলের খেলোয়ারদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। কিন্তু কলকাতার ডার্বি অন্যান্য ম্যাচের থেকে অনেকটাই আলাদা। আগের ম্যাচগুলিতে কি হয়েছে বা কি হওয়ার কথা ছিল সেসব তখন আর গুরুত্বপূর্ণ থাকে না। মাঠে নামার পর এক অন্য পরিবেশ সৃষ্টি হয়। আমাদের সকলেই ডার্বির জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে।’

ALSO READ | ৫২ বলে ঝোড়ো ২০০! একের পর এক রেকর্ড ব্রেক সূর্যবংশীর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *