জেমির গোল! আইএসএল ডার্বিতে মোহনবাগানের দাপট অব্যাহত - 24 Ghanta Bangla News
Home

জেমির গোল! আইএসএল ডার্বিতে মোহনবাগানের দাপট অব্যাহত

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: ফের ডার্বির রঙ সবুজ-মেরুন। এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের ডার্বিতে (Kolkata Derby) ১-০ গোলে জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। গোলদাতা অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন। এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল প্যানাগিওটিস ডিলমপেরিসের ছেলেরা। অন্যদিকে, পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে চলে গেল আন্তোনিও লোপেজ হাবাসের ইস্টবেঙ্গল। বলাবাহুল্য, ম্যাচের আগে থেকেই প্রতিপক্ষ দলের তুলনায় অনেকটা এগিয়ে ছিল মোহনবাগান।

ALSO READ | ডিলিমিটেশন আটকাতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ! স্ট্যালিনের দরবারে সনিয়া-রাহুল-মমতারা

ম্যাচে ও দেখা গেল সেই ছবি। এদিন প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে শুরু করেছিল মেরিনার্সরা। তবে সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি ইস্টবেঙ্গল। ১২ মিনিটের মাথায় রশিদ দুরন্ত বল বাড়িয়ে ছিলেন বিপিনকে। কিন্তু কাজে লাগানো সম্ভব হয়নি। তারপর ১৪ মিনিটের মাথায় পোস্ট লক্ষ্য করে দুরপাল্লার শট নিয়েছিলেন আলবার্তো রদ্রিগেজ। কিন্তু গোল আসেনি। তারপর ২৯ মিনিট অনিরুদ্ধ থাপার শট পোস্টের উপর দিয়ে‌। ঠিক এক মিনিটের ব্যবধানে শুভাশিস বসুর বাড়ানো বল ফিনিশ করতে পারেননি অনিরুদ্ধ থাপা। নাহলে অনায়াসেই এগিয়ে যেতে পারত মোহনবাগান।

ALSO READ | পুঞ্চে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা! সেনার হাতে আটক পাক নাগরিক

তারপর প্রথমার্ধের শেষ কোয়ার্টারে আক্রমণে উঠে এসেছিল মশাল ব্রিগেড। পঁয়তাল্লিশ মিনিটের পর অতিরিক্ত এক মিনিট সময় সংযুক্ত করেছিলেন ম্যাচ রেফারি। কিন্তু গোল আসেনি। অমীমাংসিত ফলাফলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই চাপ বাড়াতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ ও পেয়ে গিয়েছিলেন আকে আর্নড লোবা থেকে শুরু করে জয় গুপ্তার মত ফুটবলাররা। কিন্তু আলবার্তো-বিশালদের পরাজিত করে গোলের মুখ খোলা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে লিস্টন কোলাসো থেকে শুরু করে সামির জালকোভিচ সহ লি হ্যারি আরউইনের মত ফুটবলারদের মাঠে নামান প্যানোস।

ম্যাচের পঞ্চম কোয়ার্টারের দিকে দুরন্ত ফ্রি-কিক থেকে গোলের মুখ খোলার পরিস্থিতি তৈরি করেছিলেন লিস্টন কোলাসো। তবে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন লাল-হলুদ গোলরক্ষক ফূর্বা লাচেনপা। সুযোগ বুঝে পাল্টা শট নিয়েছিলেন লালিয়ানজুয়ালা ছাংতে। তবে গোল আসেনি। তবে ৬৭ মিনিটের মাথায় ক্রস থেকে আসা বল রিসিভ করে প্রতিপক্ষের রক্ষণভাগে ফাটল ধরিয়ে ঢুকে পড়েছিলেন জেমি ম্যাকলারেন। সেখান থেকেই আসে গোল। নব্বই মিনিটের পর অতিরিক্ত পাঁচ মিনিট সময় সংযুক্ত করা হলেও ফলাফলের বদল হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *