আসন পুনর্বিন্যাস বিলে DMK ও NCP-কে ফেরাতে তৎপর কংগ্রেস
সংসদের বিশেষ অধিবেশনের আগে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী জোটের অবস্থান সংহত করতে তৎপর কংগ্রেস ও ইন্ডি জোটের শীর্ষ নেতৃত্ব। বিলে এনডিএ-কে সমর্থনের ইঙ্গিত দেওয়ার প্রেক্ষাপটে রবিবার চেন্নাই ও মুম্বইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন এবং এনসিপি (এসপি) সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করছেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গেসহ অন্যান্য নেতারা।