অন্নপূর্ণা দিয়েছিল ভরসা, স্ত্রীর মৃত্যুতে দিশাহারা রঞ্জিত
সূর্যকান্ত কুমার, কালনা
একটা সময়ে বেশ কিছু তাঁত যন্ত্র ছিল। কিন্তু ক্রমশ কমেছে তাঁতের শাড়ির। তার পরেও গত কয়েক বছর বাড়ি বাড়ি ঘুরে তাঁতের শাড়ি ফেরি করে চলছিল সংসার। স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার পরে অভাবের সংসারে কিছুটা হাল ফিরেছিল। কিন্তু ব্রেন স্ট্রোকে স্ত্রী তপতী বসাকের (৫১) মৃত্যুতে দিশাহারা নাদনঘাট থানা এলাকার হাটসিমলার তাঁতি রঞ্জিত বসাক। একাদশ শ্রেণির পড়ুয়া ছেলের লেখাপড়া কী ভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় রঞ্জিত।