সাতসকালে ভারত-ভুটান সীমান্তে ২ দাঁতালের তুমুল লড়াই, শেষ পর্যন্ত হার মানল কে?
বন দপ্তর সূত্রে খবর, ডুয়ার্সের রেতি জঙ্গল থেকে একটি দাঁতাল বেরিয়ে মরাঘাট অথবা ডায়না জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই সময়ে উল্টোদিক থেকে একটি দাঁতাল আসছিল। আচমকাই মুখোমুখি চলে আসে দু’টি দাঁতাল। এর পরে তাদের দু’জনের মধ্যে শুরু হয় জোরদার লড়াই। দীর্ঘক্ষণ ধরে একে অপরকে শুঁড় ও দাঁত দিয়ে আক্রমণ করতে থাকে তারা। বনকর্মীদের প্রাথমিক অনুমান, এলাকা দখলকে কেন্দ্র করেই এই লড়াই হতে পারে। এ ছাড়া সঙ্গিনীকে কেন্দ্র করেও দুই দাঁতালের মধ্যে লড়াই হতে পারে বলে তাঁরা মনে করছেন।