মুম্বাই সিটিকে হারিয়ে লিগ টেবিলে লম্বা লাফ চেন্নাইয়িনের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না ক্লিফোর্ড মিরান্ডার ছেলেদের। প্রথম ম্যাচেই তারা পয়েন্ট নষ্ট করেছিল গৌরমাঙ্গি সিংয়ের এফসি গোয়ার কাছে। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার পর দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল চেন্নাইয়িন (Chennaiyin FC)। কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বেঙ্গালুরু এফসি। তাদের কাছে পরাজিত হতে হয়েছিল আইএসএল জয়ী এই দলকে। তারপর সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের পরাজয়। এবার আটকে যেতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। পরবর্তীতে নিজেদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এক পয়েন্ট ছিনিয়ে আনার পর তাদের সম্মুখে ছিল গতবারের খেতাব জয়ী ইস্টবেঙ্গল।
ALSO READ | ফের স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গল বনাম নীতা এফ-এর ম্যাচ
শেষ পর্যন্ত বিরাট বড় ব্যবধানে তাদের পরাজিত করেছিল ব্রাইসন ফার্নান্দেজরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে পাঞ্জাব এফসির বিরুদ্ধে জয় ছিনিয়ে আনার টার্গেট থাকলেও এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল গোটা দলকে। তারপর গত শনিবার ছিল লিগের পরবর্তী হোম ম্যাচ। যেখানে ছিল মুম্বাই সিটি এফসি। বলাবাহুল্য, এবারের এই ফুটবল টুর্নামেন্টের শুরু থেকেই খুব একটা ফর্মে নেই মুম্বাই। পরাজিত হতে হচ্ছে একের পর এক ম্যাচে। চেন্নাইয়িন ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকলেও সেটা সম্ভব হয়নি।
ALSO READ | শ্রীনিধি ডেকানের দায়িত্বে এই পর্তুগিজ কোচ
নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে জয় পায় চেন্নাইয়িন এফসি। গোল পান যথাক্রমে এমানুয়েল ইমানিশিমওয়ে এবং ব্রাইসন ফার্নান্দেজ। এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে আসলো এই আইএসএল জয়ীরা।
ALSO READ | ৫২ বলে ঝোড়ো ২০০! একের পর এক রেকর্ড ব্রেক সূর্যবংশীর