ডার্বির আগে আত্মবিশ্বাসী ডেভিড, হাবাসের প্রশিক্ষণে বড় চ্যালেঞ্জ

সায়ন সেনগুপ্ত, কলকাতা: কিছু ঘন্টা বাকি। তারপরেই এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ডার্বি ( Kolkata Derby) ম্যাচের সূচনা ঘটবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। যার অপেক্ষায় প্রহর গুনতে শুরু করেছে দুই প্রধানের আপামর সভ্য সমর্থকরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ নিঃসন্দেহে বিরাট বড় চ্যালেঞ্জের দুই শিবিরের ফুটবলারদের কাছেই। তবে যেই দলের জয় পাক আত্মবিশ্বাস একটাই বাড়িয়ে দেয়। যার প্রভাব পড়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। বর্তমানে লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান। অন্যদিকে বেশ অনেকটাই তলানিতে মশাল ব্রিগেড।
ALSO READ | ডার্বির আগে সতর্ক দ্রাজিচ, পাঁচ জয়ের আত্মবিশ্বাসেও চিন্তা
তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোই এখন চ্যালেঞ্জ আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার ডেভিড লালহানসাঙ্গা। কোচের পাশাপাশি ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমি কোচ হাবাসের কাছে সত্যিই কৃতজ্ঞ। তার অধীনে থাকাকালীন তিনি আমাদের অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, এবং আমি দলে অবদান রাখতে পেরে খুব খুশি। আমি এই মুহূর্তে ভালো খেলছি। গত তিন-চারটি ম্যাচে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম, কিন্তু আমাদের আগের ম্যাচের পর থেকে পরিস্থিতি ভালো হতে শুরু করেছে এবং সেই জয়টি আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে।’
ALSO READ | মুম্বাই সিটিকে হারিয়ে লিগ টেবিলে লম্বা লাফ চেন্নাইয়িনের
আরও বলেন, ‘ আমরা ডার্বির জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি এবং দল হিসেবে ঐক্যবদ্ধ আছি। সবাই খেলতে এবং দায়িত্ব নিতে প্রস্তুত।’