গোলের দেখা নেই, ডার্বির প্রথমার্ধে মোহনবাগানের দাপট - 24 Ghanta Bangla News
Home

গোলের দেখা নেই, ডার্বির প্রথমার্ধে মোহনবাগানের দাপট

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ রবিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের হাইভোল্টেজ ডার্বি (Kolkata Derby) ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল। যেখানে তাদের লড়াই করতে হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। খাতায় কলমে লাল-হলুদের থেকে অনেকটাই এগিয়ে ছিল সবুজ-মেরুন। এদিন ম্যাচের শুরু থেকেই দেখা গেল সেই ছবি। প্রথম থেকেই আধিপত্য বজায় রেখে ফুটবল খেলতে দেখা গেল প্যানাগিওটিস ডিলমপেরিসের ছেলেদের। গোলের সুযোগ এসেছিল বারংবার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

তবে সুযোগ বুঝেই ১২ মিনিটের মাথায় দুরন্ত বল বাড়িয়ে ছিলেন বিপিনকে। কিন্তু কাজে লাগানো সম্ভব হয়নি। তারপর ১৪ মিনিটের মাথায় পোস্ট লক্ষ্য করে দুরপাল্লার শট নিয়েছিলেন আলবার্তো রদ্রিগেজ। কিন্তু গোল আসেনি। তারপর ২৯ মিনিট অনিরুদ্ধ থাপার শট পোস্টের উপর দিয়ে‌। ঠিক এক মিনিটের ব্যবধানে শুভাশিস বসুর বাড়ানো বল ফিনিশ করতে পারেননি অনিরুদ্ধ থাপা। তারপর প্রথমার্ধের শেষ কোয়ার্টারে আক্রমণে উঠে এসেছিল মশাল ব্রিগেড।

নির্ধারিত পঁয়তাল্লিশ মিনিটের পর অতিরিক্ত এক মিনিট সময় সংযুক্ত করেছিলেন ম্যাচ রেফারি। কিন্তু গোল আসেনি। তবে ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *