সাইবার অপরাধ দমনে সচেতনতা কর্মসূচি সুন্দরবনে
সুন্দরবনের মৈপীঠে গ্রামবাসীদের আর্থিক সচেতনতা বাড়াতে বাজাজ ফাইন্যান্সের উদ্যোগে বিশেষ কর্মসূচি হলো। সেখানে সঞ্চয়, বাজেট, ঋণ ও ডিজিটাল সুরক্ষা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন মৈপীঠ কোস্টাল থানার OC জাহিদ আফতার মণ্ডল, SI ত্রিদীপ মাহাতো এবং মৈপীঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না হালদার। এ ছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পুলিশ আধিকারিকরা ভুয়ো লিঙ্ক, হোয়াটসঅ্যাপ স্ক্যাম, ডিজিটাল অ্যারেস্ট ও অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দেন। সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত ১৯৩০ নম্বরে ফোন করতে বলা হয়।