দিল্লিতে সংসদ অভিযানের ডাক CITU-র
শ্রমিক অধিকার সংক্রান্ত একাধিক দাবি নিয়ে দিল্লিতে সংসদ অভিযানের ডাক দিয়েছে CITU। শ্রমকোড বাতিল, জি রামজি প্রকল্পে দ্রুত কাজ দেওয়া, প্রকল্পের কর্মীদের সরকারি শ্রমিকের স্বীকৃতি, ন্যূনতম মজুরি ও পেনশন-সহ একাধিক দাবি করেছে বাম শ্রমিক সংগঠনের। এই দাবিগুলির পক্ষে ১-৩ ডিসেম্বর দিল্লিতে সংসদ অভিযানের ডাক দেওয়া হয়েছে। শনিবার বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করে CITU রাজ্য কমিটি। পশ্চিমবঙ্গ থেকে অন্তত ১০ হাজার জন এই কর্মসূচিতে যোগ দেবেন বলে জানানো হয়েছে।