যার নেই কোনও আদি-অন্ত, কী এই কার্তিগাই দীপমের ঐতিহ্য, কেনই বা এই প্রদীপ জ্বালানো নিয়ে বিতর্ক?
কেন এই বিশ্বাস?
হিন্দু পুরাণ অনুযায়ী, একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে সর্বশ্রেষ্ঠ, তা নিয়ে বিতর্ক শুরু হয়। তাঁদের বিবাদ মেটাতে শিব আবির্ভূত হন এক বিশাল অগ্নিস্তম্ভের রূপে। সেই আগুনের কোনও শুরু বা শেষ ছিল না। পুরাণে কথিত, ব্রহ্মা-বিষ্ণু কেউই সেই অগ্নিস্তম্ভের শেষ খুঁজে পাননি। এই মহা দীপমের সঙ্গেও এই বিশ্বাসই জড়িত। মনে করা হয় এর কোনও আদি বা অন্ত নেই।