ডার্বিতে কে হবেন মোহনবাগানের ‘নম্বর ৮’? প্রথম একাদশ নিয়ে বড় ইঙ্গিত পানোসের
নেই সাহাল-মিগুয়েল, তবে আত্মবিশ্বাসী হাবাস
ডার্বিতে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য না থাকলেও যথেষ্ট আত্মবিশ্বাসী কোচ পানোস। জানালেন, ম্যাচের চাহিদা অনুযায়ী নিজেদের মেলে ধরার ক্ষমতা রাখেন দলের বাকি প্লেয়াররা। তাই সাহাল ও মিগুয়েল না থাকায় কোনও অজুহাত দিতে নারাজ মোহনবাগানের কোচ। তিনি বলেন, ‘আশা করি, সাহাল ও মিগুয়েল শীঘ্রই ফিরবে। তবে যে প্লেয়াররা দলে আছেন, তাঁদের দিয়েই সমাধান বের করব। অজুহাত দেওয়ার বা নাটকের কোনও সময় বা কারণ নেই। আলবার্তোও গতকাল ট্রেনিং করেছে।’ তবে অভিষেকের চোটের আপডেট নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি পানোস।