কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ সঞ্জয় দত্তকে
দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। চলচ্চিত্র এবং চলচ্চিত্র উৎসব নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। সেই সময়েই সঞ্জয় দত্তের হাতে উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ তুলে দেন হিরণ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। প্রতি বছর দেশ-বিদেশের বহু বিশিষ্ট পরিচালক, অভিনেতা এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব এই উৎসবে যোগ দেন।