SIR Tribunal: একধাক্কায় আড়াই গুণ বাড়ানো হল ট্রাইবুনালের বিচারপতিদের বেতন | Fees for retired judges for SIR tribunal increased by Election Commission - 24 Ghanta Bangla News
Home

SIR Tribunal: একধাক্কায় আড়াই গুণ বাড়ানো হল ট্রাইবুনালের বিচারপতিদের বেতন | Fees for retired judges for SIR tribunal increased by Election Commission

Spread the love

SIR Tribunal: একধাক্কায় আড়াই গুণ বাড়ানো হল ট্রাইবুনালের বিচারপতিদের বেতন

ফাইল ফোটো

কলকাতা: এসআইআর ট্রাইবুনালে (SIR Tribunal) কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে বিভিন্ন সময় জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ। বেশ কয়েকজন ট্রাইবুনাল ছেড়েও দিয়েছেন ইতিমধ্যেই। সম্প্রতি ট্রাইবুনালের কাজে অব্যাহতি চান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুও। এবার সেই ট্রাইবুনালের বিচারপতিদের বেতনবৃদ্ধি করল নির্বাচন কমিশন (Election Commission)।

বেতন বাড়ানোর আর্জি বেশ কিছুদিন আগেই চিঠি দিয়ে জানিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। তাঁদের দাবি ছিল গোটা মাস কাজ করতে গেলে কমিশনের ঠিক করা বেতনে কাজ করা সম্ভব নয়।

বিচারপতিদের বক্তব্য ছিল, এক লক্ষ টাকায় ৩৬ শতাংশ ট্যাক্স দিলে প্রতি দিনের গড় হিসেব ২,২০০ টাকা করে হয়। এই টাকায় কাজ করা সম্ভব নয় বলে দাবি করেছিলেন তাঁরা। সেই টাকাই দ্বিগুণ করার কথা জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠিও লিখেছিলেন। এবার সেই টাকা কার্যত আড়াই গুণ বাড়িয়ে দেওয়া হল।

শুক্রবার নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, ট্রাইবুনালে নিযুক্ত হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের মাসিক সাম্মানিক বৃদ্ধি করল নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকায় কমিশন জানিয়েছে, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি পাবেন মাসে ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং অন্য অবসরপ্রাপ্ত বিচারপতিরা মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা পাবেন। বর্ধিত সাম্মানিক গত ২০ নভেম্বর থেকে কার্যকর করা হচ্ছে।

অন্য দিকে, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে কমিশনের নির্দেশ, বিচারপতিদের সম্মানিক ও অন্যান্য প্রাপ্য খরচ দ্রুত মিটিয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *