School News: হাতে Group D নিয়োগ পত্র, স্কুলে ঢুকতেই গ্রেফতার হয়ে গেলেন শিক্ষাকর্মী | One person arrest in malda arrange fake appointment letter of group D
গ্রেফতার হওয়া ব্যক্তিImage Credit: Tv9 Bangla
মালদহ: প্রধান শিক্ষকের সন্দেহ হয়েছিব গ্রুপ ডি (group D) পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে দুই লক্ষ টাকা হাতিয়ে ভুয়ো নিয়োগপত্র দিয়ে চম্পটের চেষ্টা। গ্রেফতার চারজন। মালদহ রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের সুজাপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।
পুখুরিয়া থানার শ্রীপুর এলাকার বাসিন্দা নাসিমুল খান। তিনি গ্রুপ ডি পদের নিয়োগপত্র নিয়ে রতুয়ার কাহালা সুজাপুর উচ্চ বিদ্যালয়ে চাকরিতে যোগ দিতে যান। তাঁর সঙ্গে ছিলেন সুকল্যাণ সূত্রধর নামে এক ব্যক্তি। নিয়োগপত্র দেখে এবং তাঁদের কথাবার্তায় সন্দেহ হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত ঘোষের। তিনি নাসিমুলকে বিভিন্ন প্রশ্ন করলে তাঁর উত্তরে অসঙ্গতি ধরা পড়ে। এরপর জিজ্ঞাসাবাদে নাসিমুল জানান, দুই লক্ষ টাকার বিনিময়ে তাঁকে ওই নিয়োগপত্র দেওয়া হয়েছে। চাকরিতে যোগদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর টাকা নেওয়ার কথা ছিল। সেই কারণে নিয়োগপত্র নিয়ে তাঁকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার পর অভিযুক্তরা বাইরে একটি গাড়িতে বসে টাকার অপেক্ষা করছিলেন।
বিষয়টি বুঝতে পেরে প্রধান শিক্ষক রতুয়া থানায় খবর দেন। পুলিশ দ্রুত বিদ্যালয়ে পৌঁছে গাড়িতে অপেক্ষারত ব্যক্তিদের-সহ মোট চারজনকে গ্রেফতার করে। ধৃতরা হলেন সুকল্যাণ সূত্রধর, বয়স ৩৬ বছর, মুর্শিদাবাদ থানা এলাকায়, শংকর সাউ, বয়স ৪৪ বছর, হুগলি জেলার ভদ্রেশ্বর থানা এলাকায়, রাবি প্রকাশ সিং বয়স ৪২ বছর, বাড়ি হুগলি জেলার শ্রীরামপুর থানা এলাকায়, এবং কালিপদ ঘোষ বয়স ৪১ বছর, বাড়ি মালদা জেলার পুখুরিয়া থানার কোকলামারি গ্রামে।