Rice Price Surge: ভাতের থালায় 'টান', ১৫ দিনে চড়চড়িয়ে বেড়েছে চালের দাম, কী জানাচ্ছেন ব্যবসায়ীরা? | From Miniket to Gobindobhog: Rice Prices Rise Across Kolkata Markets, Check Latest Rates - 24 Ghanta Bangla News
Home

Rice Price Surge: ভাতের থালায় ‘টান’, ১৫ দিনে চড়চড়িয়ে বেড়েছে চালের দাম, কী জানাচ্ছেন ব্যবসায়ীরা? | From Miniket to Gobindobhog: Rice Prices Rise Across Kolkata Markets, Check Latest Rates

Spread the love

Rice Price Surge: ভাতের থালায় 'টান', ১৫ দিনে চড়চড়িয়ে বেড়েছে চালের দাম, কী জানাচ্ছেন ব্যবসায়ীরা?

চালের দাম বাড়ছেImage Credit: Tv9 Bangla

কলকাতা: চাল থেকে ডাল, নুন থেকে চিনি…নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চড়চড় করে বেড়েই চলেছে। সম্প্রতি, এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। অবিলম্বে দাম কমাতে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। একইসঙ্গে বাজারে নজরদারি চালাতে টাস্ক ফোর্সকে ময়দানে নামার নির্দেশও দিয়েছিলেন। তবে, অভিযোগ, চালের দাম এখনও কমেনি। যে ভাত বিভিন্ন চালের দাম কেজিতে প্রায় ৮ থেকে ১০ টাকা বেড়েছে। কবে কমবে দাম, সেই বিষয়ে সুনিশ্চিত নন ব্যবসায়ীরা।

শিয়ালদহ পাইকারি বাজারে চালের দাম

ব্যবসায়ীরা জানিয়েছেন, জিরাকাঠির দাম- ৫২ থেকে ৬০ টাকা কেজি। মিনিকেট চালের দাম ঊর্ধ্বমুখী। বিভিন্ন ধরনের মিনিকেট চালের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে। মিনিকেটের দাম প্রায় ৫৮ টাকা কেজি। মাসুরি চালের দাম থেকে কেজি প্রতি ৪০ টাকা। রত্না চালের দাম প্রতি কেজি ৪০ টাকা। আতপ চাল কেজি প্রতি ৩৮ টাকা। ১৫ দিন আগেও এই সমস্ত চালের দাম প্রায় দশ টাকা কম ছিল।

খুচরো বাজারে চালের দাম

খুচরো বাজারের চালের দাম কত? সীতাভোগ চালের দাম ৬৫ টাকা কেজি। মিনিকেট ৬০ টাকা কেজি। বাসকাঠি ৭০ টাকা কেজি। জিরা কাঠি ৬০ টাকা কেজি। গোবিন্দভোগ চাল ১২০ টাকা কেজি। দেরাদুন রাইস প্রতি কেজিতে ১০০ টাকা। কোহিনুর রাইস ১২০ টাকা প্রতি কেজি।

কেন দাম বাড়ছে? কী বলছেন ব্যবসায়ীরা? 

পাইকারি ব্যবসায়ীরা জানাচ্ছেন, চালের দাম বাড়ার কারণ বিভিন্ন রাইস মিলের মালিকেরাই বলতে পারবেন। কারণ তাঁদের এই বর্ধিত দামে কিনে আনতে হচ্ছে। তার মধ্যে যাতায়াতের খরচ অনেকটাই বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন আগে পাঁচ টন মাল আনা হত সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিয়ে। এখন সেই ভাড়া দিয়েই সাড়ে তিন টন মাল আনতে হচ্ছে। ফলে পরিবহন খরচ বেড়েছে। তাই তাঁদের দাম বাড়াতে হয়েছে।

অন্যদিকে, বৃষ্টির কারণে ধানের ক্ষতি হয়েছে। সেই কারণেও চালের দাম বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অপরদিকে, চরম অসুবিধার মধ্যে পড়েছেন ক্রেতারা। তাঁরা বলছেন, ভাত তো খেতেই হবে। তাই কম করে তো আর চাল কেনা যাবে না। বাধ্য হয়েই বেশি দাম দিয়ে চাল কিনতে হচ্ছে। তবে, দাম যদি নিয়ন্ত্রণে না আনা যায়, এভাবেই যদি দাম বাড়তে থাকে, তাহলে ভাত না খেয়ে থাকতে হবে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *