ONGC-তে ৩০৪৭ অ্যাপ্রেন্টিস নিয়োগ, কলকাতাতেও শূন্য পদ,
কোন কোন পদে নিয়োগ?
ONGC-র বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেড, ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে মোট ৩০৪৭ জনকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। কম্পিউটার অপারেটর, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স মেকানিক, ওয়েল্ডার, স্টেনোগ্রাফার, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, সিভিল এক্সিকিউটিভ, মেকানিক্যাল এক্সিকিউটিভ-সহ একাধিক ট্রেডে শূন্যপদ রয়েছে।
দেশের ২৪টি ওয়ার্ক সেন্টারের মধ্যে রয়েছে কলকাতা, আগরতলা, মুম্বই, দিল্লি, দেরাদুন, গোয়া, চেন্নাই, আহমেদাবাদ, ভদোদরা, জোধপুর, বোকরো-সহ একাধিক শহর। পশ্চিমবঙ্গের কলকাতা ওয়ার্ক সেন্টারে রয়েছে মোট ৩৪টি শূন্যপদ।