East Bengal vs Mohun Bagan: পয়েন্টস টেবিলে দল ৭ নম্বরে, তাও ডার্বির আগে নিজেদের আন্ডারডগ ভাবতে নারাজ হাবাস | East Bengal coach Habas does not consider his side the underdogs ahead of the derby - 24 Ghanta Bangla News
Home

East Bengal vs Mohun Bagan: পয়েন্টস টেবিলে দল ৭ নম্বরে, তাও ডার্বির আগে নিজেদের আন্ডারডগ ভাবতে নারাজ হাবাস | East Bengal coach Habas does not consider his side the underdogs ahead of the derby

Spread the love

East Bengal vs Mohun Bagan: পয়েন্টস টেবিলে দল ৭ নম্বরে, তাও ডার্বির আগে নিজেদের আন্ডারডগ ভাবতে নারাজ হাবাস

সাংবাদিক সম্মেলনে ডেভিড ও হাবাস।Image Credit: PTI

কলকাতা: আগামীকাল বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি। সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রধান। এর মধ্যেই চিন্তার বিষয়, আইএসএল এর ইতিহাসে কোনওদিন মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান এসজি। উল্টোদিকে, ৭ম স্থানে প্যানোসের ছেলেরা। যদিও, ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসব নিয়ে ভাবতে নারাজ লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

সাংবাদিক সম্মেলনে এসে তিনি বললেন, “আইএসএলে এখনও অবধি ইস্টবেঙ্গলের কাছে অপরাজিত মোহনবাগান, কিন্তু আমরা এসব নিয়ে ভাবতে নারাজ। এমনিতেও মোহনবাগান আমাদের থেকে বেশি ম্যাচ খেলেছে। ক্রিসমাস বা নিউ ইয়ারের শুরুতে বোঝা যাবে, কে কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছে। ম্যাচ খেলা হবে, সেয়ানে-সেয়ানে টক্কর হবে। ফুটবলে সব কিছুই সম্ভব।”

কলকাতা ডার্বি আসলে হাবাসের কাছে পুরোনো বনাম নতুন দলেরও লড়াই। মোহনবাগান এসজির হয়েও কোচিং করিয়েছেন হাবাস। তখনও ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাতে পারেনি। যদিও ডার্বির আগে যথেষ্ট সতর্ক হাবাস, “শুধু আবেগ দিয়ে কেউ কোনওদিন ম্যাচ জেতে না। সবাইকে দায়িত্ব নিতে হবে। রেফারি কেমন খেলাচ্ছে, সেই দিকেও নজর রাখতে হবে। তবে আমরা এই ম্যাচ নিয়ে বিশেষ কিছু ভাবছি না। এই ম্যাচে ফল যাই হোক, মোহনবাগান লিগ জিতে যাবে না। আবার ইস্টবেঙ্গলও লিগ হারবে না বা টুর্নামেন্ট জিতবে না। তাই এই ম্যাচ নিয়ে আমার কাছে বিশেষ গুরুত্ব নেই। যদিও শেষ অবধি ৩ পয়েন্ট পাওয়াই আসল।”

এই ম্যাচের আগে ইস্টবেঙ্গলকে ভোগাচ্ছে চোট-আঘাত সমস্যা। চোটের জন্য কাল খেলবেন না আনোয়ার, এডমুন্ডরা। হাবাস বললেন, “কে আছে কে নেই, আমি এসব নিয়ে ভাবছি না। একেই আমাদের ঘন ঘন ম্যাচ খেলতে হচ্ছে, তার মধ্যেই আমরা খেলোয়াড়দের তৈরি করছি।” অন্যদিকে সাংবাদিক সম্মেলনে এডমুন্ডকে নিয়ে কথা বললেন ডেভিডও। তাঁর কথায়, “এডমুন্ডের না থাকা অবশ্যই একটা ক্ষতি। যদিও আমরা ওকে মিস করব। আমাদের বোঝাপড়া ভাল কিন্তু ও না থাকলেও আমরা ভাল খেলতে পারি ও ম্যাচ জিততে পারি।”

হাবাস যতই বলুন যে চাপ নেই, কিন্তু এই মুহূর্তে আইএসএল লিগ যে অবস্থায়, আরও একটি ম্যাচে হারের অর্থ ট্রফির লড়াই থেকে আরও একধাপ পিছিয়ে পড়বে ইস্টবেঙ্গল। তাই মোহনবাগানকে হারিয়ে ইতিহাস বদলাতে মরিয়া লাল-হলুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *