সানিয়া মির্জার রেকর্ড ভেঙে ইতিহাস ১৪ বছরের জেনসির
মাত্র ১৪ বছর বয়সেই ভারতীয় টেনিসে ইতিহাস গড়ল জেনসি কানাবর। সবচেয়ে কম বয়সে পেশাদার টেনিসের সিঙ্গলসের ফাইনালে ওঠা ভারতীয় মহিলা প্লেয়ার হলো সে। ২৪ বছর ধরে এই রেকর্ড ছিল সানিয়া মির্জার দখলে। শনিবার কলকাতায় HCL ITF W15 টুর্নামেন্টের সেমি ফাইনালে নেদারল্যান্ডসের ফ্লোরেন্তিন ডেকার্সকে ৬-১, ৬-০ সেটে উড়িয়ে দেয় জেনসি। মাত্র ৫৪ মিনিটেই ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে সে। এখন তার বয়স ১৪ বছর ১১ মাস। ২০০২ সালে হায়দরাবাদে ITF সিঙ্গলস ফাইনালে পৌঁছেছিলেন সানিয়া মির্জা। তখন তাঁর বয়স ছিল ১৫ বছর ১০ মাস।