বেসরকারি ক্ষেত্রেই কর্মসংস্থানের নতুন দিশা ‘উড়ান’ - 24 Ghanta Bangla News
Home

বেসরকারি ক্ষেত্রেই কর্মসংস্থানের নতুন দিশা ‘উড়ান’

Spread the love

এই উদ্যোগের বিশেষত্ব শুধু চাকরির সংখ্যা নয়, বরং সুযোগের পরিধি। ৪২ বছরের গৃহবধূ থেকে শুরু করে বিশেষভাবে সক্ষম তরুণ-তরুণী—যোগ্যতা অনুযায়ী সকলের জন্যই খোলা হয়েছে কর্মসংস্থানের দরজা। যে গৃহবধূর ধারণাই ছিল না, এই বয়সেও চাকরি পাওয়া সম্ভব, তিনিও পেয়েছেন কাজের সুযোগ। আবার বিশেষভাবে সক্ষম এক তরুণের চাকরি পাওয়ায় স্বস্তি ফিরেছে তাঁর পরিবারের জীবনেও।

সবচেয়ে উল্লেখযোগ্য, গোটা প্রক্রিয়ায় কোনও রাজনৈতিক দলের প্রতীক, ছবি বা মতাদর্শকে সামনে রাখা হয়নি। নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে শুধুমাত্র প্রার্থীর যোগ্যতা ও ইন্টারভিউ। রাজ্যের অন্যতম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইআইআইএলএমের কর্পোরেট শাখার ম্যানেজার অত্রিক মুখোপাধ্যায়ের কথায়, এলাকার জনপ্রতিনিধি কর্মসংস্থানের জন্য এগিয়ে এলে তা অত্যন্ত ইতিবাচক। এতে একদিকে যেমন স্থানীয় ছেলেমেয়েরা কাজের সুযোগ পান, অন্যদিকে সংস্থাগুলিও নিজেদের প্রয়োজন অনুযায়ী এলাকার দক্ষ কর্মী খুঁজে পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *