যশোহর রোড সম্প্রসারণে বহু বাড়ি-দোকানপাট ভাঙা পড়ার আশঙ্কা, পুনর্বাসন মিলবে? কী বলছেন মন্ত্রী-বিধায়কেরা? - 24 Ghanta Bangla News
Home

যশোহর রোড সম্প্রসারণে বহু বাড়ি-দোকানপাট ভাঙা পড়ার আশঙ্কা, পুনর্বাসন মিলবে? কী বলছেন মন্ত্রী-বিধায়কেরা?

Spread the love

সৌমেন রায় চৌধুরী

যশোহর রোড সম্প্রসারণ হবে। বারাসত থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত চার লেন করা হবে প্রায় ৭৫ কিলোমিটার রাস্তা। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করির এই ঘোষণার পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া দেখা গেলেও, অনেকেই আশঙ্কিত জমি অধিগ্রহণ নিয়ে। দুশ্চিন্তায় বিশেষত মধ্যমগ্রাম, বারাসাত, অশোকনগর, হাবড়া ও বনগাঁর বহু ব্যবসায়ী। তার মধ্যেই রাজ্যের মন্ত্রী তথা বনগাঁ বাসিন্দা অশোক কীর্তনিয়া জানিয়ে রেখেছেন, উন্নয়নের সঙ্গে কোনও রকম আপস করা হবে। যশোহর রোডের আশপাশে যাঁরা থাকেন, তাঁদের মানসিক ভাবে প্রস্তুত থাকারও বার্তা দিয়ে রেখেছেন মন্ত্রী। এই পরিস্থিতিতে স্থানীয় ছোট ব্যবসায়ীদের অনেকেই পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি তুলেছেন।

যদিও এ নিয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করছেন জেলার জনপ্রতিনিধিরা। খাদ্যমন্ত্রী অশোক জানান, জমি অধিগ্রহণের বিষয় যে হেতু রয়েছে, তাই গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে। পাশাপাশি রাস্তার পাশে থাকা ব্যবসায়ীদের বিষয়টিও সরকারের তরফে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *