মেদিনীপুরে সচেতনতার প্রচার সত্ত্বেও চলছে নাড়া পোড়া, বাতাসে ধোঁয়ার দাপট - 24 Ghanta Bangla News
Home

মেদিনীপুরে সচেতনতার প্রচার সত্ত্বেও চলছে নাড়া পোড়া, বাতাসে ধোঁয়ার দাপট

Spread the love

এই সময়, মেদিনীপুর: পরিবেশ দূষণ রুখতে প্রতি বছরই নাড়া পোড়ানোর বিরুদ্ধে প্রচার চালায় কৃষি দপ্তর। তারপরেও অসচেতনতার ছবি দেখা যাচ্ছে। আকভানের কারণে বৃষ্টির দাপট কমতেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে নাড়া পোড়ানো। ধোঁয়ার দূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ।

আমন ধান কাটার মরশুম শুরু হতেই কোথাও হারভেস্টার মেশিনে, কোথাও শ্রমিক দিয়ে চলছে ধান কাটার কাজ। ফসল ঘরে তোলার পরে জমিতে পড়ে থাকে ধানের গোড়া ও খড়ের অবশিষ্টাংশ। আলু ও রবিশস্য চাষের জন্য জমি প্রস্তুত করতে সে সব মাঠেই পুড়িয়ে ফেলেন চাষিরা। যার জেরে বাড়ছে পরিবেশ দূষণ। অভিযোগ, শালবনি, চন্দ্রকোণা, কেশপুর, গড়বেতা-সহ বিভিন্ন এলাকায় চলছে এই নাড়া পোড়ানো। জমিতে নাড়া পোড়ানোর ফলে বাতাসে ছড়িয়ে পড়ছে ধোঁয়া। পরিবেশ দূষণের পাশপাশি জমির উর্বরতার ক্ষতি নিয়ে কৃষি দপ্তরের তরফে বার বার চাষিদের সতর্ক করা হলেও তা উপেক্ষা করেই চলছে এই কাজ।

চাষিদের একাংশের দাবি, আলু চাষের সময় এগিয়ে আসছে। ফলে দ্রুত জমি পরিষ্কার করে পরবর্তী ফসলের জন্য জমি তৈরি করতে হয়। সেই কারণেই সময় ও শ্রম বাঁচাতে জমিতে নাড়া পুড়িয়ে ফেলা হয়। শালবনির দীপক বেরা, চন্দ্রকোণার দেবদীপ ঘোষ, গড়বেতার পলাশ পাত্র বলেন, ‘আকভানের অকাল বৃষ্টিতে চাষিদের অবস্থা খুব খারাপ। মাঠের ধান নষ্ট হচ্ছে। তার উপরে আলু চাষের সময় পেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে জমি থেকে নাড়া সরানোর মতো সময় বা শ্রমিক পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়েই জমিতে পড়ে থাকা ধানের খড় ও নাড়া পুড়িয়ে ফেলতে হচ্ছে।’

কৃষি দপ্তরের তরফে প্রতি বছরই এই বিষয়ে কৃষকদের সচেতন করতে প্রচার চালানো হয়। বিকল্প পদ্ধতিতে নাড়া নষ্ট করা এবং পোড়ালে পরিবেশের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদের বোঝানো হয়। তার পরেও বাস্তবে সচেতনতার ছবিটা বেশ করুণ। পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি দপ্তরের এক আধিকারিক জানান, প্রতি বছর পরিবেশের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদের বোঝানো হয়।

তার পরেও বাস্তবে সচেতনতার ছবিটা বেশ করুণ। পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি দপ্তরের এক আধিকারিক জানান, প্রতি বছর মানুষকে সচেতন করতে প্রচার করা হচ্ছে। তারপরেও এটা ঘটছে। আগামী দিনে আরও জোরদার প্রচার চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *