শান্তিনিকেতন এবং বোলপুর সংলগ্ন বিস্তীর্ণ এলাকার আকাশে দেখা গেলো রহস্যময় আলো। শুক্রবার রাতে বেশ কয়েক মিনিট আকাশে এই আলো ছিল বলে দাবি স্থানীয়দের। ওই আলো দেখতে পেয়েই চমকে যান তাঁরা। তার পরেই হঠাৎ করে এই আলো দৃশ্যমান্যতা হারায়। তবে এই আলো কীসের তা এখনও স্পষ্ট নয়।