পরা যাবে না জিনস, টি-শার্ট, লেগিংস, সরকারি কর্মীদের জন্য লাগু নয়া নিয়ম, না মানলেই শাস্তি - 24 Ghanta Bangla News
Home

পরা যাবে না জিনস, টি-শার্ট, লেগিংস, সরকারি কর্মীদের জন্য লাগু নয়া নিয়ম, না মানলেই শাস্তি

Spread the love

জিনস, লেগিংস, টি-শার্ট পরে আসা যাবে না অফিসে। শুক্রবার এক নির্দেশিকা জারি করে জানিয়ে দিল অসম সরকার। গুয়াহাটির জনতা ভবন বা অসম সচিবালয়ে কর্মরত সব অফিসার ও কর্মীদের এই নিয়ম মেনে চলতে হবে।

এক নজরে

  1. অসমের গুয়াহাটির জনতা ভবনে কর্মরত আধিকারিক ও কর্মীদের জন্য নতুন পোশাকবিধি চালু করল রাজ্য সরকার।

  2. অফিসে জিন্স, টি-শার্ট, লেগিংস, টিউনিক এবং ফ্লিপ-ফ্লপ পরা নিষিদ্ধ।

  3. পুরুষদের ফর্মাল ট্রাউজ়ার, শার্ট বা কুর্তা এবং মহিলাদের শাড়ি, সালোয়ার-কামিজ় বা মেখলা-চাদর পরার পরামর্শ দেওয়া হয়েছে।

  4. পরিচ্ছন্ন, মার্জিত ও হালকা রঙের পোশাক পরতে হবে। বৈঠক, সরকারি অনুষ্ঠান ও প্রশিক্ষণেও মানতে হবে এই নিয়ম।

  5. নির্দেশিকা অমান্য করলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হতে পারে।

নির্দেশিকায় বলা হয়েছে, ‘কিছু কর্মীদের পোশাক দৃষ্টিকটু বলে মনে হয়েছে। তাঁদের জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।’ তাই সচিবালয়ের কর্মীদের জন্য চালু করা হয়েছে পোশাক বিধি। তাঁরা কেমন পোশাক পরবেন, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকায়।

নতুন নিয়মে পুরুষ কর্মী ও আধিকারিকদের ফর্মাল ট্রাউজ়ার, সঙ্গে শার্ট অথবা কুর্তা পরার পরামর্শ দেওয়া হয়েছে। ধুতি-পাজামার মতো ভারতীয় পোশাকে কোনও বাধা নেই। মহিলাদের সালোয়ার-কামিজ়, শাড়ি অথবা মেখলা-চাদর পরতে বলা হয়েছে। জিন্স, টিউনিক, লেগিংস পরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

শুধু পোশাক নয়, পোশাকের রঙও ঠিক করে দিয়েছে অসম সরকার। পরিচ্ছন্ন, মার্জিত এবং হালকা রঙের পোশাক পরতে হবে। শুধু অফিসের কাজ নয়, বৈঠক, সরকারি অনুষ্ঠান এমনকী, প্রশিক্ষণ কর্মসূচিতেও এই নিয়ম মানতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

পোশাকের পাশাপাশি জুতোর উপরেও জারি হয়েছে বিধিনিষেধ। অফিসের পরিবেশের উপযোগী জুতো পরতে হবে। ফ্লিপ-ফ্লপ, ক্রকস একেবারে নিষিদ্ধ। সচিবালয়ের পাশাপাশি সচিবালয় ট্রেনিং স্কুল, অসম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজেও এই নিয়ম চালু করা হয়েছে।

নির্দেশিকা অমান্য করলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২২-এ অসম বিধানসভার সচিবালয়ে এবং পরে স্কুল ও উচ্চশিক্ষা দপ্তরের শিক্ষকদের জন্য একই ধরনের পোশাকবিধি চালু করেছিল রাজ্য সরকার। এবার সেই তালিকায় যুক্ত হলো জনতা ভবন।

FAQ

১. অসমের কোথায় নতুন পোশাকবিধি চালু হয়েছে?

গুয়াহাটির জনতা ভবন বা অসম সচিবালয়ে।

২. কোন কোন পোশাক পরা নিষিদ্ধ?

জিন্স, টি-শার্ট, লেগিংস, টিউনিক এবং ফ্লিপ-ফ্লপ।

৩. পুরুষ কর্মীরা কী পোশাক পরতে পারবেন?

ফর্মাল ট্রাউজ়ার, শার্ট, কুর্তা বা ধুতি-পাজামা।

৪. মহিলা কর্মীদের জন্য কী পোশাক নির্দিষ্ট করা হয়েছে?

শাড়ি, সালোয়ার-কামিজ় এবং মেখলা-চাদর।

৫. নিয়ম না মানলে কী ব্যবস্থা নেওয়া হতে পারে?

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *