‘সিঙ্গুরে তো শিল্প হবেই, কাটোয়াতেও...’, ধৈর্য ধরতে বললেন শিল্পমন্ত্রী তাপস - 24 Ghanta Bangla News
Home

‘সিঙ্গুরে তো শিল্প হবেই, কাটোয়াতেও…’, ধৈর্য ধরতে বললেন শিল্পমন্ত্রী তাপস

Spread the love

সিঙ্গুরে যে শিল্প হবে, তা নিশ্চিত। কাটোয়াতেও তাপবিদ্যুৎ প্রকল্পের কাজও এগোচ্ছে। তবে তার জন্য আরও কিছুটা ধৈর্য ধরতে হবে। শুক্রবার বর্ধমানের সাঁই স্টেডিয়ামে রাইস এক্সপো মেলার উদ্বোধনে এসে রাজ্যের শিল্পায়ন নিয়ে এমনই বার্তা দিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। মন্ত্রী বলেন, ‘আগে তো কিছুই ছিল না। শূন্য থেকে শুরু করেছি। নতুন শিল্পনীতিতে ল্যান্ড পলিসি, ল্যান্ড পুলিং এবং ল্যান্ড ব্যাঙ্কের কাজ শুরু হয়ে গিয়েছে।’

নতুন সরকারের শিল্প নীতির ফলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানা তৈরি একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। ওই সংস্থা সিঙ্গুরে কারখানা গড়ার কথা জানিয়েছে বলে ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একে সাফল্য হিসেবেই তুলে ধরছে বিজেপি সরকার। এর পাশাপাশি শিল্পমন্ত্রীকে কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্প নিয়েও প্রশ্ন করা হয়েছিল শুক্রবার। জমি অধিগ্রহণের পরেও দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ থমকে থাকার প্রসঙ্গে তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘সব কাজ হচ্ছে। একটু ধৈর্য ধরুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *