কুয়েতে ড্রোন হামলায় নিহত ইটালির দুই নাগরিক, ইরানের দিকেই অভিযোগের আঙুল
জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই ড্রোন হামলা চালানো হয়। কুয়েতের সামরিক বাহিনীর একটি আকাশ প্রতিরক্ষা পর্যবেক্ষণ কেন্দ্রে ড্রোন হামলায় নিহত হন ইটালির দুই টেকনিশিয়ান। তাঁরা জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘রাইনমেটাল’-এর ইটালিয় শাখা ‘রাইনমেটাল ইটালিয়া’ (Rheinmetall Italia)-য় কর্মরত ছিলেন। এই হামলার ঘটনায় ইরানের যোগ আছে বলে দাবি করেছেন ইটালির বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি (Antonio Tajani)। এই ঘটনার বিষয়ে ইরানি দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে ইটালি বলেও জানিয়েছেন তিনি।