‘তৃণমূলের অস্তিত্বই তো নেই’, বিরোধী দলনেতা সংক্রান্ত প্রশ্নে কী বললেন মুখ্যমন্ত্রী? - 24 Ghanta Bangla News
Home

‘তৃণমূলের অস্তিত্বই তো নেই’, বিরোধী দলনেতা সংক্রান্ত প্রশ্নে কী বললেন মুখ্যমন্ত্রী?

Spread the love

কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশে আগামী ১০ দিন রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতার পদে কেউ থাকছেন না। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর নিয়োগের সিদ্ধান্তকে শনিবার বাতিল করেছে হাইকোর্ট। বিষয়টি নিয়ে রাজ্যের পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পরে এই বিষয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, ‘TMC দলের অস্তিত্ব তো নেই। তৃণমূল দল থেকে বিরোধী দলনেতা দাবি করা হয়েছিল। সেই দলটাই তো নেই। এখন তো দুটো দল হয়েছে, একটি ডেমোকেট্রিক তৃণমূল কংগ্রেস ও মমতা তৃণমূল কংগ্রেস।’

তবে বিরোধী দলনেতা কে হবেন? বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যতদূর জানি, ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা বেশি। তাই এখন স্পিকার কী করবেন, তাঁর বিষয়। কিন্তু আমি সংসদীয় গণতন্ত্রে জানি, যার পক্ষে বিধায়ক সংখ্যা বেশি, সেই বিরোধী দল থেকেই দলনেতা হয়। এখন তৃণমূলের অস্তিত্ব নেই। ফলে তাঁদের যে অভিযোগ, সেটারও কোনও অস্তিত্ব থাকছে না।’

এ দিন কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার পরে প্রাক্তন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, যখন স্পিকার রথীন্দ্র বসু সিদ্ধান্ত নিয়েছিলেন তখন দলটি ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বর্তমানে সেই দল দু’টি ভাগ হয়েছে। ঋতব্রত বলেন, ‘গত ২২ জুন, একটি বিশেষ অধিবেশনের মাধ্যমে অরূপ রায়কে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর সভাপতি নির্বাচিত করা হয়েছে। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি। একটি বিরোধ সৃষ্টি হয়। যার ফলে ডিটিএমসি (DTMC) ও এমএআইটিসি (MAITC)-এর উদ্ভব ঘটে এবং দু’টি আলাদা নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়। সুতরাং, যখন সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল, তখন ডিটিএমসি বা এমএআইটিসি—কোনওটিরই অস্তিত্ব ছিল না; কিন্তু এখন সেগুলো রয়েছে।’ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাঁদেরকেই স্পিকার ডাকবেন বিরোধী দলনেতা বেছে নেওয়ার জন্য বলে দাবি করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *