বাংলাদেশ দখলের মন্তব্যে চাইতে হবে ক্ষমা! অর্জুনের বিরুদ্ধে মিছিল বাংলাদেশে

ঢাকাঃ পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে (Arjun Singh)এবার উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজপথ। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ দখল’ করে নেওয়ার যে হুমকি অর্জুন সিং দিয়েছেন, তার তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।
🚨 BREAKING: Hefazat-e-Islam leaders take to the streets following Friday prayers to protest remarks made by Indian BJP leader Arjun Singh. https://t.co/DrUEUycP2O
— Voice Of BD Hindus 🇧🇩 (@RealBDHindus) November 27, 2026
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার, ২৪ নভেম্বর। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার প্রসঙ্গ টেনে অত্যন্ত আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অনেক হয়েছে, আর কোনো অজুহাত চলবে না।
বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা নেওয়া হবে এবং ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ দখল করে নেব।” বিজয় দিবসের ঠিক আগে একজন দায়িত্বশীল মন্ত্রীর এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও দেখুনঃ বিশ্বের পোশাক মানচিত্রে তলানিতে বাংলাদেশ! সুযোগ পেয়ে ছক্কা হাঁকাল ভারত
অর্জুন সিংয়ের এই বক্তব্যের কড়া জবাব দিতে শুক্রবার জুমার নামাজের (Arjun Singh)পর রাজপথে নেমে আসে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের নেতারা অর্জুন সিংয়ের বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেন। এর আগে বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বাইরে থেকে বাংলাদেশ দখলের এই হুমকি নিছকই ‘ফাঁকা বুলি’ ছাড়া আর কিছু নয়।
তাঁরা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অজুহাতে বাংলাদেশের ওপর আক্রমণ এলে ভারতও নিরাপদ থাকবে না এবং পাল্টা আঘাত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ হয়ে দিল্লির মসনদ পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। শুক্রবারের বিক্ষোভ কর্মসূচি থেকে হেফাজত নেতারা ভারতের কেন্দ্রীয় সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, তাতে কোনো বহিঃশক্তির হুমকিতে তারা ভীত নয়।
কেবল হেফাজতে ইসলামই নয়, অর্জুন সিংয়ের এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোও। বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের মানুষের শরীরে একবিন্দু রক্ত থাকতে কেউ এই স্বাধীন ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। পাশাপাশি ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অবিলম্বে অর্জুন সিংকে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার এবং তাঁর নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।