WBCHSE Higher Secondary Result Out: উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান পেল নদিয়া, পাশের হারে কলকাতা কত নম্বরে জায়গা পেল? | WBCHSE Higher Secondary Result Out: Nadia Tops List, Check District Wise Pass Percentage of HS Result - 24 Ghanta Bangla News
Home

WBCHSE Higher Secondary Result Out: উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান পেল নদিয়া, পাশের হারে কলকাতা কত নম্বরে জায়গা পেল? | WBCHSE Higher Secondary Result Out: Nadia Tops List, Check District Wise Pass Percentage of HS Result

Spread the love

WBCHSE Higher Secondary Result Out: উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান পেল নদিয়া, পাশের হারে কলকাতা কত নম্বরে জায়গা পেল?

ফাইল চিত্র।Image Credit: Getty Image

কলকাতা: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল (WBCHSE  Higher Secondary Third Semester Result)। তবে এবার মেধাতালিকা প্রকাশ করা হল না। এ দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অসিত মণ্ডল সাংবাদিক বৈঠক করে জানান যে মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না। পরবর্তী সেমেস্টারের ফল প্রকাশের সময় রাজ্যব্যাপী মেধাতালিকা প্রকাশ করা হবে।

পাশের হারে ছেলেদের টপকে গিয়েছে মেয়েরা। অন্যদিকে পাশের হারে জেলার জয়জয়কার। তুলনায় বেশ কিছুটা পিছিয়ে কলকাতা।

দেখে নিন উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হারে কোন জেলা কোন স্থানে-

  • পাশের হারে সবথেকে এগিয়ে রয়েছে নদিয়া, পাশের হার ৯৫.৫৮ শতাংশ।
  • দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, সেখানে পাশের হার ৯৫.০৯। হাওড়া জেলা রয়েছে তৃতীয় স্থানে, পাশের হার ৯৫.০৮ শতাংশ।
  • চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা। সেখানে পাশের হার ৯৫.০৭ শতাংশ।
  • হুগলি জেলা রয়েছে পঞ্চম স্থানে, পাশের হার ৯৪.৬১ শতাংশ।
  • উত্তর ২৪ পরগণা রয়েছে ষষ্ঠ স্থানে, পাশের হার ৯৪.৫৪ শতাংশ।
  • সপ্তম স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। ৯৩.৮৪ শতাংশ পাশের হার।
  • অষ্টম স্থানে রয়েছে কলকাতা, পাশের হার ৯৩.৪৫ শতাংশ।
  • নবম স্থানে রয়েছে পূর্ব বর্ধমান, সেখানে পাশের হার ৯৩.১০ শতাংশ।
  • দক্ষিণ দিনাজপুর রয়েছে দশম স্থানে। এই জেলায় পাশের হার ৯৩.০৬ শতাংশ।
  • কালিম্পং রয়েছে একাদশ স্থানে। এই ছোট্ট জেলায় পাশের হার ৯১.৯৯ শতাংশ।
  • ঝাড়গ্রাম রয়েছে দ্বাদশ স্থানে, সেখানে পাশের হার ৯১.৮৮ শতাংশ।

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল দেখুন সরাসরি টিভি৯ বাংলার ওয়েবসাইটে-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *