Vladimir Putin: ভারতীয় কিশোরের প্রশংসায় পুতিন, কে এই ‘AI Kid of India’ রাউল জন আজু? | Meet Raul John Aju: The ‘AI Kid of India’ Who Impressed Russian President Putin - 24 Ghanta Bangla News
Home

Vladimir Putin: ভারতীয় কিশোরের প্রশংসায় পুতিন, কে এই ‘AI Kid of India’ রাউল জন আজু? | Meet Raul John Aju: The ‘AI Kid of India’ Who Impressed Russian President Putin

Spread the love

Vladimir Putin: ভারতীয় কিশোরের প্রশংসায় পুতিন, কে এই ‘AI Kid of India’ রাউল জন আজু?

পুতিনের সঙ্গে ভারতীয় কিশোরImage Credit: Tv9 Bangla

মস্কো: বয়স মাত্র ১৭। কিন্তু, পরিচয় অনেক বড়। এবার নিজের কাজের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা কুড়িয়ে নিল ভারতীয় কিশোর। ‘AI কিড অফ ইন্ডিয়া’ নামে পরিচিত রাউল জন আজু। AI নিয়ে কাজ করেছে রাউল। এই তরুণ প্রযুক্তি উদ্যোক্তার কাজের প্রশংসা করেছেন পুতিন। শুধু তাই নয়, তাঁর কাজের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগেরও যোগসূত্র খুঁজে পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার এআই জার্নি ২০২৬ সম্মেলন চলছে মস্কোতে। সেখানেই উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভও। এখানে তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন পুতিন। সেই অনুষ্ঠানেই রাউলের সঙ্গে পরিচয় হয় রাশিয়ার প্রেসিডেন্টের। তাঁর কাজ সম্পর্কে জানতে পেরে প্রশংসা করেন পুতিন। তিনি বলেন, “তরুণরা নিজেদের প্রযুক্তিগত সমাধান তৈরি করে তা বাস্তবায়ন করছেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের লক্ষ্যও পূরণ হচ্ছে।”

অভিজ্ঞতা শেয়ার কিশোরের

রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা শেয়ার করেছে ওই কিশোর। পুতিনের সঙ্গে  সেলফি তুলেছে, কথাও বলেছে ওই কিশোর। সেই ভিডিয়ো শেয়ার করে ওই কিশোর লেখে, “মাত্র ১৭ বছর বয়সে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ! ছোটবেলায় নিছক শখে ভিডিয়ো বানানো থেকে শুরু করে জীবনের এই অভাবনীয় অভিজ্ঞতা, সবটাই যেন স্বপ্নের মতো।” সোশ্যাল মিডিয়ায় নিজের এই সফরের কথা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আগামী দিনে আরও অনেক কিছু শেখা ও করার ইচ্ছার কথাও জানিয়েছেন।

কে এই রাউল জন আজু?

কেরলের বাসিন্দা রাউল জন আজু ছোট থেকেই প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহী। মাত্র ৯ বছর বয়স থেকেই প্রযুক্তি নিয়ে নিজের মতো করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন তিনি। বাণিজ্য বিভাগের ছাত্র হয়েও AI নিয়ে কাজ চালিয়ে গিয়েছেন।

তিনি এআই রিয়ালম টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা ও চিফ টেকনোলজি অফিসার (CTO)। থিঙ্কক্রাফ্ট, RESQ AI এবং MeBot-এর মতো একাধিক AI-ভিত্তিক প্রকল্পের সঙ্গে যুক্ত তিনি। পাশাপাশি থিঙ্ক ক্রাফ্ট অ্যাকাডেমি নামে একটি এআই শিক্ষামূলক প্ল্যাটফর্মও তৈরি করেছেন, যার মাধ্যমে পড়ুয়া ও পেশাদারদের নতুন প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

শুধু প্রযুক্তি তৈরি নয়, AI নিয়ে সচেতনতা বাড়াতেও কাজ করেন রাউল। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, IIT এবং বিশ্ববিদ্যালয়ে কর্মশালা ও প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। তাঁর আটটি TEDx বক্তৃতাও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এআই সংক্রান্ত বিষয় নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করেন এই কিশোর। সেখানে তাঁর অনুগামীর সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি। ছোট বয়সেই আন্তর্জাতিক মঞ্চে এমন স্বীকৃতি পাওয়ায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন রাউল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *