Supreme Court on Ramayana Movie: রণবীরের 'রামায়ণ' নিয়ে বড় কথা বলে দিল সুপ্রিম কোর্ট | Supreme Court Questions Urgent Hearing Ramayana Film CJI Surya Kant - 24 Ghanta Bangla News
Home

Supreme Court on Ramayana Movie: রণবীরের ‘রামায়ণ’ নিয়ে বড় কথা বলে দিল সুপ্রিম কোর্ট | Supreme Court Questions Urgent Hearing Ramayana Film CJI Surya Kant

Spread the love

Supreme Court on Ramayana Movie: রণবীরের 'রামায়ণ' নিয়ে বড় কথা বলে দিল সুপ্রিম কোর্ট

বিস্তারিত জানতে পড়ুন

প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়ে যাওয়ার পরও ‘রামায়ণ’ ছবির বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনের কেন জরুরি শুনানি প্রয়োজন— তা নিয়ে প্রশ্ন তুলল ভারতের সুপ্রিম কোর্ট। ‘লাইভ ল’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত আবেদনকারীর আইনজীবীকে আদালতের সময় নষ্ট না করার নির্দেশ দেন। তাঁর পর্যবেক্ষণ, দর্শকরা ইতিমধ্যেই ছবিটি দেখছেন এবং নিজেদের মতামত তৈরি করতে স্বাধীন।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এ দিন আবেদনকারীর আইনজীবীর আর্জি ওঠে। হিন্দু মহাকাব্যের বিকৃত উপস্থাপনা ছবিতে রয়েছে বলে অভিযোগ তুলে মামলাটি দ্রুত তালিকাভুক্ত করার আবেদন জানান আইনজীবী।

শুনানিতে আইনজীবী সওয়াল করেন, ছবিতে বহু তথ্য বিকৃত করা হয়েছে এবং এর প্রভাব নতুন প্রজন্মের দর্শকদের ওপর পড়তে পারে। তাঁর কথায়, “আমি শুধু একটাই কথা বলছি, কারণ অনেক তথ্য বিকৃত করা হয়েছে। সামনের দিকে নতুন প্রজন্ম আসছে।”

এই যুক্তির জবাবে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করেন যে নির্মাতারা নিজেদের বোঝাপড়া ও ব্যাখ্যা অনুযায়ী মহাকাব্যকে পর্দায় তুলে ধরতে পারেন। কারও যদি ছবির উপস্থাপনায় আপত্তি থাকে বা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে, তবে তিনি নিজেই সেই দৃষ্টিভঙ্গি নিয়ে ছবি তৈরি করতে পারেন বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতির কথায়, “তাঁরা নিজেদের মতো করে ছবি বানিয়েছেন। আপনি আপনার মতো করে ছবি বানান। আদালতের সময় নষ্ট করবেন না। মহাকাব্য নিয়ে আপনার যদি পাল্টা দৃষ্টিভঙ্গি থাকে, তবে সেই পাল্টা দৃষ্টিভঙ্গির ওপর একটি ছবি বানান।”

আইনজীবী দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করার অনুরোধ জানালে বেঞ্চ সাফ জানায়, ছবি যেহেতু মুক্তি পেয়ে গিয়েছে, তাই এই মামলায় কোনও জরুরি অবস্থা নেই। দর্শকদের প্রশংসা ও সমালোচনার অধিকারের কথা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, “আপনি বিষয়টি উত্থাপন করছেন বলেই আমরা শুধু জরুরি বিষয়ের দিকটি দেখছি। এই বিষয়ে কোনও জরুরিতা নেই, কারণ ছবিটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। এটি প্রেক্ষাগৃহে চলছে। মানুষ দেখছেন। মানুষের নিজস্ব মতামত থাকতেই পারে। এতে কোনও সন্দেহ নেই। কেউ প্রশংসা করবেন, কেউ সমালোচনা করবেন। এটি সম্পূর্ণ গ্রহণযোগ্য। আপনি যেকোনও ছবি বা তথ্যচিত্র বানাতে পারেন।”

উল্লেখ্য, ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত ‘রামায়ণ: পার্ট ১’ গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। মহাকাব্যের কথিত উপস্থাপনা ঘিরেই মূলত আপত্তি তুলেছেন আবেদনকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *