Supreme Court: কোন অধিকারে বাড়ি বাড়ি গিয়ে তথ্য চাইছে পুলিশ? নির্বাচন কমিশনই কি পাঠিয়েছে? সুপ্রিম কোর্টে উঠল বড় প্রশ্ন | Police Collecting Data of Voters who are under SIR Tribunal, Opposition Raise Question, What Supreme Court Said? - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: কোন অধিকারে বাড়ি বাড়ি গিয়ে তথ্য চাইছে পুলিশ? নির্বাচন কমিশনই কি পাঠিয়েছে? সুপ্রিম কোর্টে উঠল বড় প্রশ্ন | Police Collecting Data of Voters who are under SIR Tribunal, Opposition Raise Question, What Supreme Court Said?

Spread the love

Supreme Court: কোন অধিকারে বাড়ি বাড়ি গিয়ে তথ্য চাইছে পুলিশ? নির্বাচন কমিশনই কি পাঠিয়েছে? সুপ্রিম কোর্টে উঠল বড় প্রশ্ন

পুলিশ কোন এক্তিয়ারে তথ্য যাচাই করছে?Image Credit: TV9 বাংলা

কলকাতা: এসআইআর নিয়ে নয়া বিতর্ক। বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। এসআইআর (SIR)-এ নাম বাদ যাওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে তারা। কিন্তু কার অনুমতিতে? এই নিয়েই জোর বিতর্ক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। যদিও সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে দ্রুত শুনানি করতে রাজি হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চের পরামর্শ, এই বিষয়ে অভিযোগ প্রথমে হাই কোর্টে তোলা যেতে পারে।

জানা গিয়েছে, ট্রাইব্যুনালে যাঁরা এখনও বিচারাধীন রয়েছেন, তাঁদের নথি-তথ্য সংগ্রহ করছে পুলিশ। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহ করছে পুলিশ। হাওড়া থেকে শুরু করে কালনা, ধূপগুড়ি- একাধিক জেলাতেই পুলিশ তথ্য সংগ্রহ করছে। অন্যদিকে, আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি, পুরভোটের আগে যদি বিচারাধীনদের নিষ্পত্তি না হয়, তাহলে তাদের ভোটের অধিকার ফেরানো হোক।

কী বলল সুপ্রিম কোর্ট?

তবে রাজ্যের এসআইআর মামলায় পুলিশের নথি যাচাই সংক্রান্ত বিষয়ে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। তৃণমূলের আবেদন এখনই শুনতে নারাজ শীর্ষ আদালত। আজ, শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, ওই বিষয়ে এখনই কোনও হস্তক্ষেপ  করা হবে না। মামলাকারী চাইলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন।

কী বলছেন কুণাল ঘোষ?

এই ঘটনা নিয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, “আমরা চাই বৈধ ভোটারদের যাতে নাম বাদ না যায়। পুলিশ নামে এই নয় তো যে যারা বৈধ ভোটার, তাদের উপরে চাপ তৈরি করা হচ্ছে। পুলিশ পাঠানো হচ্ছে, পুলিশ পাঠানো হবে কেন? এই কাজটা কি নির্বাচন কমিশন পুলিশকে করতে দিয়েছে? পুলিশ কেন বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট চাইছে? কমিশন বলুক যে পুলিশকে দিয়ে তারা ডকুমেন্ট চাইতে পাঠিয়েছে কি না? ইয়েস অর নো? এটা তো ইলেকশন কমিশনকে বলতে হবে, তারা বলছে না। বাড়িতে যদি পুলিশ যায়, চাপ তৈরি করে, এটা তো মানা যায় না।”

পুলিশের এক্তিয়ার নিয়ে প্রশ্ন সেলিমের-

অন্যদিকে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেন, “আজ সকাল থেকে জানতে পারছি যে থানা থেকে পুলিশ যাচ্ছে, যাদের ট্রাইব্যুনালে নাম আটকে ছিল, তাদের ডকুমেন্ট দেখতে চাইছে। পুলিশের কোনও এক্তিয়ার নেই। কে ভোটার হবে, কে ভোটার হবে না, তা পুলিশের দেখার বিষয় নয়। কিন্তু এই সরকার বলুন, আগের সরকার বলুন, এরা যখনই বিপদে পড়ে, তখনই পুলিশকে এগিয়ে দেয়। পুলিশকে বলতে হবে, কোন অথারিটিতে তারা ডকুমেন্ট দেখতে চাইছে?”

কী বলছে বিজেপি?

যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পাল্টা ব্যাখ্যা দিয়ে বলেন, “করতেই হবে। পশ্চিমবঙ্গ একটি সীমান্তবর্তী রাজ্য। এখান থেকে আইএসআই, লস্কর-ই-তৈবার জঙ্গিরা ধরা পড়ছে। বিভিন্ন জায়গায় সংযোগ পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গকে মাধ্যম করে বহু জায়গায় অনুপ্রবেশকারীরা ভারত-বিরোধী কার্যকলাপ করবার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। বহু বাংলাদেশি গ্রেফতার হয়েছে, যাদের কাছে যে আইডেন্টিটি কার্ড পাওয়া গিয়েছে, সেগুলি বারাসত-মধ্যমগ্রামে তৈরি হওয়া। শিলিগুড়িতে বা সোনারপুরে বানানো। পুলিশকে বাড়ি বাড়ি যেতে হবেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *