Ritabrata Banerjee: 'এই ভয়টাই পেয়েছিলাম...', কমিশন থেকে বেরিয়েই কেন একথা বললেন ঋতব্রত? | Will Accept Speaker's Decision, Ritabrata Banerjee's First Reaction After Loosing Opposition Leader Post - 24 Ghanta Bangla News
Home

Ritabrata Banerjee: ‘এই ভয়টাই পেয়েছিলাম…’, কমিশন থেকে বেরিয়েই কেন একথা বললেন ঋতব্রত? | Will Accept Speaker’s Decision, Ritabrata Banerjee’s First Reaction After Loosing Opposition Leader Post

Spread the love

Ritabrata Banerjee: 'এই ভয়টাই পেয়েছিলাম...', কমিশন থেকে বেরিয়েই কেন একথা বললেন ঋতব্রত?

নির্বাচন কমিশন থেকে বেরিয়ে কী বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়?Image Credit: TV9 বাংলা

নয়া দিল্লি: যখন নির্বাচন কমিশনে ঢুকেছিলেন, তখন ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। বেরনোর আগেই সেই পদমর্যাদা চলে গেল আদালতের রায়ে। এখন বিধানসভায় বিরোধী দলনেতা কেউ নন। স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা আজ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় যে আগামী ১০ দিনের মধ্যে স্পিকার রথীন্দ্র বসুকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে যে বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন। এই রায়ের পরই খুশি তৃণমূলের কালীঘাট শিবির। কী বলছেন ঋতব্রত?

দিল্লিতে তৃণমূলের প্রতীক নিয়ে শুনানি ছিল আজ। নির্বাচন কমিশনে গিয়েছিল দুই শিবিরই। সেখান থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। বিরোধী দলনেতার পদ হারিয়ে তিনি বলেন, “কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ আজকে যে রায় দিয়েছে…বিচারপতির জ্ঞান নিয়ে আমাদের প্রশ্ন করার এক্তিয়ারই নেই। বিষয়টা মাননীয় স্পিকারের কাছে ফেরত গিয়েছে। ৩ জুন, তখন পার্টির মধ্যে বিরোধ ছিল না, পরিষদীয় দল সই জালিয়াতির মতো বিষয় ছিল। আমরা ৩ জুন সংখ্যাগরিষ্ঠ বিধায়করা সশরীরে উপস্থিত হয়েছিলাম, তার ভিত্তিতে স্পিকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২২ জুন নভোটেলে একটা স্পেশাল সেশনের মধ্যে দিয়ে আমরা অরূপ রায়কে আমাদের চেয়ারপার্সন নির্বাচিত করি। নির্বাচন কমিশনের কাছে যাই, ডিসপুট রেইজ করি। এই মুহূর্তে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দুটি ভাগ রয়েছে।”

তিনি আরও বলেন, “স্পিকার যেদিন সময় দেবেন, সোমবার বললে সোমবার, মঙ্গলবার বললে মঙ্গলবার…যেদিন বলবেন, অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে আমরা স্পিকারের কাছে যাব। স্পিকার যা সিদ্ধান্ত নেবেন, মানব।”

কালীঘাট শিবির বলছে হাইকোর্টের এই রায় তাদের জন্য বড় জয়। তাদের খুশি হওয়ার খবর শুনে ঋতব্রত বলেন, “অবোধের গোবধে আনন্দ। ভিতরে কী কথা হয়েছে, তা বলা উচিত নয়, কিন্তু শরৎ আর শীতের মধ্যে হেমন্ত বলে একটা ঋতু থাকে। এখন অবশ্য মুহুরি নয়, মুহুরি ছিল। মুহুরিদের পক্ষে বোঝা-জানা মুশকিল। আমার যা ধারণা, আজ উনি যা পারফর্ম করেছেন, তাতে পরেরদিন মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর ভাইপো আর হয়তো পিট করাবে না। এটুকু বলতে পারি।”

নথি না দেওয়া নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ এনেছেন, তার পাল্টা জবাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ডকুমেন্ট কেন দিইনি, তা পরিষ্কারভাবে জানিয়েছি। একাধিক বিধায়ককে ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে সই করানো হয়েছিল, তাঁরা আবার এফআইআর বা কমপ্লেন করেছেন। আমরা সব নির্বাচন কমিশনকে জানিয়েছি। এটারই ভয় ছিল। যেহেতু ১০ দিন অতিরিক্ত ছিল, বহু নেতা-কর্মী থানায় একের পর এক অভিযোগ করেছেন। এখন আর প্রবলেম নেই। দিয়ে দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *