Nadia: চাকদহে বাড়িতে ঢুকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে 'ধর্ষণ', ২ সন্তানকে যৌন নিগ্রহের অভিযোগ | Nadia Nadia Shock: Miscreants Loot Matua Leader's House in Chakdaha, physical Assault Woman After Tying Up Husband - 24 Ghanta Bangla News
Home

Nadia: চাকদহে বাড়িতে ঢুকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ‘ধর্ষণ’, ২ সন্তানকে যৌন নিগ্রহের অভিযোগ | Nadia Nadia Shock: Miscreants Loot Matua Leader’s House in Chakdaha, physical Assault Woman After Tying Up Husband

Spread the love

Nadia: চাকদহে বাড়িতে ঢুকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে 'ধর্ষণ', ২ সন্তানকে যৌন নিগ্রহের অভিযোগ

ভয়ঙ্কর অভিযোগ চাকদহেImage Credit: TV9 Bangla

নদিয়া: মধ্যরাতে বাড়ি ঢুকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। কেবল স্ত্রী নয়, দুই নাবালিকা মেয়েকেও যৌন নিগ্রহের অভিযোগ। বাড়িঘরে চলে ব্যাপক লুঠপাট। ভয়ঙ্কর অভিযোগ উঠল নদিয়ার চাকদহে।

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী চাকদার ওই মথুয়া নেতার বাড়িতে চড়াও হয়। অভিযোগ, বাড়িতে ঢুকেই তারা অবাধে ভাঙচুর ও মারধর শুরু করে। এরপর আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ টাকা লুঠপাট চালানো হয় বলে দাবি পরিবারের।

 অভিযোগ, স্বামীর চোখের সামনেই তাঁর স্ত্রীর ওপর অকথ্য যৌন নির্যাতন চালানো হয় এবং পরবর্তীতে ঘরের দরজা বন্ধ করে তাঁকে ধর্ষণ করা হয়। রেহাই পায়নি বাড়ির ছোটরাও। পরিবারের দুই নাবালিকা কন্যাকেও যৌন নিগ্রহ করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে।

মতুয়া সমাজের এক নেতার পরিবারে এবং বিশেষত এক মহিলার ওপর এমন বর্বরোচিত অত্যাচারের ঘটনা সামনে আসতেই চাকদার সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
বাড়ির গৃহকর্তা বলেন, “অনেক জন এসেছিল। গেট ভেঙে ভিতরে ঢোকে। এখানে ৬-৭ জন ছিল। বাকিরা বাইরে ছিল। দরজার কাচ ভেঙে ছিটকিনি খুলে ঢোকে, সব লুঠ করে, সোনার জিনিস নিয়ে যায়। আমার মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে ধর্ষণ করা হয়। দুই মেয়ে রয়েছে। তাদের ওপরেও রয়েছে।” ঘটনার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *