Katwa Train Fire: কাটোয়া স্টেশনে ভয়াবহ ঘটনা, ট্রেনের কামরায় দাউদাউ করে জ্বলল আগুন | Train fire in Katwa Burdwan at night compartment totally burned - 24 Ghanta Bangla News
Home

Katwa Train Fire: কাটোয়া স্টেশনে ভয়াবহ ঘটনা, ট্রেনের কামরায় দাউদাউ করে জ্বলল আগুন | Train fire in Katwa Burdwan at night compartment totally burned

Spread the love

Katwa Train Fire: কাটোয়া স্টেশনে ভয়াবহ ঘটনা, ট্রেনের কামরায় দাউদাউ করে জ্বলল আগুন

কামরা পুড়ে ছাইImage Credit: TV9 Bangla

কাটোয়া: স্টেশনে ভয়াবহ দৃশ্য। ট্রেনের কামরায় দাউদাউ করে জ্বলল আগুন। নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হল রেল কর্তৃপক্ষকে। যতক্ষণে আগুন নেভানো সম্ভব হয়েছে, ততক্ষণে ট্রেনের আস্ত কামরাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের ঘটনা। ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল।

আচমকা ধোঁয়ায় ভরে যায় গোটা কামরা। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে রেল কর্তৃপক্ষ। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ধমান-কাটোয়া লোকালের ভেন্ডার কামরার একাংশ। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *