ICC T20 World Cup: ১০ বছর পর আমেরিকায় ফিরছে টি-টোয়েন্টি বিশ্বকাপ? জল্পনা ক্রিকেটমহলে! | T20 World Cup Returns To America! USA & West Indies May Jointly Host 2034 T20 World Cup - 24 Ghanta Bangla News
Home

ICC T20 World Cup: ১০ বছর পর আমেরিকায় ফিরছে টি-টোয়েন্টি বিশ্বকাপ? জল্পনা ক্রিকেটমহলে! | T20 World Cup Returns To America! USA & West Indies May Jointly Host 2034 T20 World Cup

Spread the love

ICC T20 World Cup: ১০ বছর পর আমেরিকায় ফিরছে টি-টোয়েন্টি বিশ্বকাপ? জল্পনা ক্রিকেটমহলে!

ফাইল ছবিImage Credit: TV9 Network

নিউ ইয়র্ক: মাত্র ২ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল আমেরিকায়। তার এক দশক পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে পারে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। ২০৩৪ সালের ১২শ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে পারে উত্তর আমেরিকার এই দুই ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, ২০২৪ বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা।

গত মাসেই ২০৩৫ সল্ পর্যন্ত আইসিসির সমস্ত প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে। তবে ২০৩২ থেকে ২০৩৫ সাল পর্যন্ত টুর্ণামেন্টগুলির আয়োজক দেশের নাম এখনও ঘোষণা করেনি আইসিসি। সূচি অনুযায়ী, ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ৬ জুলাই থেকে ৬ আগস্ট। দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা হওয়ায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।

দ্য গার্ডিয়ান আরও জানিয়েছে, বিশ্বের আরও দেশে ক্রিকেটের প্রচার করতে উদ্যোগী হয়েছে আইসিসি। এমনিতেই, মেজর লীগ ক্রিকেট চালু হওয়ার পর আরও অনেক ক্রিকেট স্টেডিয়াম আমেরিকায় তৈরি করা হয়েছে। ফলে ম্যাচ আয়োজনের পরিকাঠামোও আগের থেকে অনেক উন্নত। উল্লেখ্য, ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট টুর্নামেন্ট। ওই প্রতিযোগিতার ম্যাচ গুলি আয়োজন করা হবে নাইট রাইডার্স স্টেডিয়ামে। ২০৩৪ সালের টি-টোয়েন্টি ম্যাচও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। কেকেআরের মালিক শাহরুখ খানের সংস্থা এই স্টেডিয়াম তৈরি করেছে।

২০২৪ সালের বিশ্বকাপ আমেরিকার ৩টি মাঠে হয়েছিল – নিউ ইয়র্কের অস্থায়ী স্টেডিয়াম, টেক্সাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়াম ও ফ্লোরিডার সেন্ট্রাল ব্রওয়ার্ড পার্ক এন্ড ব্রওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে ২০৩৪ এও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটি হবে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ২০১০ সালে এককভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *