Calcutta High Court: বিরোধী দলনেতা কে ঋতব্রত নাকি শোভনদেব, রায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট | Ritabrata Banerjee or Sovandeb Chatterjee: Calcutta High Court Leaves LoP Decision to Speaker - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: বিরোধী দলনেতা কে ঋতব্রত নাকি শোভনদেব, রায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট | Ritabrata Banerjee or Sovandeb Chatterjee: Calcutta High Court Leaves LoP Decision to Speaker

Spread the love

Calcutta High Court: বিরোধী দলনেতা কে ঋতব্রত নাকি শোভনদেব, রায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

শোভনদেব ও ঋতব্রতImage Credit: Tv9 Bangla

কলকাতা: বিরোধী দলনেতা কে হবেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি শোভনদেব চট্টোপাধ্যায়? আজ কলকাতা হাইকোর্টে ছিল মামলার রায়দান। সেই মামলায় শেষপর্যন্ত শোভনদেবের আর্জি খারিজ করে দিল আদালত। শেষপর্যন্ত বিরোধী দলনেতা নির্বাচনে স্পিকারের কোর্টেই বল কলকাতা হাইকোর্টের। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, বিরোধী দলনেতা কে হবেন, তার সিদ্ধান্ত নেবেন বিধানসভার স্পিকারই। বিরোধী দলনেতা নির্বাচনে ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি।

বিরোধী দলনেতা মামলা

বিধানসভা নির্বাচনে এবার ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল। সেই হিসেবে রাজ্যের প্রধান বিরোধী দল তারাই। দলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নির্বাচিত করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। সে কথা স্পিকারকে জানিয়ে গত ৯ মে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের তরফে। অভিযোগ, তার ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপই করেননি। পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে। দলবিরোধী কাজের জন্য ১ জুন বহিষ্কার করা হয় ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে। এর পর ৩ জুন বহিষ্কৃত সেই ঋতব্রতকেই বিরোধী দলনেতা বেছে তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কেরা স্পিকারকে আর একটি চিঠি দেন। স্পিকার সেই চিঠির ভিত্তিতে পদক্ষেপ করেন এবং ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করেন। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন শোভনদেব।

ওই মামলায় ১৬ নভেম্বর বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে কার্যত প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *