Bigg Boss Bangla: খেলার মাঠেই বড় বিপদ! জীতুর শটে চোখে গুরুতর চোট তনুশ্রীর, বিগ বসের ঘরে হুলস্থুল | Bigg Boss Bangla Season 3: Tanushree Ray Das Suffers Serious Eye Injury During Football Task After Jeetu Kamal's Shot - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: খেলার মাঠেই বড় বিপদ! জীতুর শটে চোখে গুরুতর চোট তনুশ্রীর, বিগ বসের ঘরে হুলস্থুল | Bigg Boss Bangla Season 3: Tanushree Ray Das Suffers Serious Eye Injury During Football Task After Jeetu Kamal’s Shot

Spread the love

Bigg Boss Bangla: খেলার মাঠেই বড় বিপদ! জীতুর শটে চোখে গুরুতর চোট তনুশ্রীর, বিগ বসের ঘরে হুলস্থুল

কী ঘটেছে বিগ বসের ঘরে?

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘর মানেই টানটান উত্তেজনা। এখানে কখন যে হাসি কান্নায় বদলে যায়, তা আগে থেকে বোঝা মুশকিল। ফাইনালের ঠিক মুখে দাঁড়িয়ে ঠিক তেমনই এক অঘটন ঘটে গেল সিজন ৩-এর অন্দরে। খেলার মাঠে নেমে চোখে গুরুতর চোট পেলেন তনুশ্রী রায় দাস। আর এই ঘটনার নেপথ্যে রয়েছেন অভিনেতা জীতু কমল। আনন্দ আর খেলার মেজাজ নিমেষেই রূপ নিল উদ্বেগে। মুহূর্তের মধ্যে বদলে গেল গোটা বাড়ির ছবিটা।

কী ঘটেছে বিগ বসের ঘরে?

সম্প্রতি শেষ হয়েছে এই সিজনের শেষ নমিনেশন পর্ব। ঝগড়া, তর্ক আর মান-অভিমান সামলে প্রতিযোগীরা এখন ফাইনালের দৌড়ে। এরই মাঝে সামনে এসেছে শোয়ের নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে, ঘরের সদস্যদের ফুটবল খেলার টাস্ক দেওয়া হয়েছে। লড়াই জমজমাট করতে ছেলে ও মেয়েদের আলাদা দুটি দল গড়ে দেওয়া হয়।

খেলার কথা শুনেই বাড়ির সবার মধ্যে দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরুটা হয়েছিল বেশ হাসি-মজার ছলেই। ছেলেদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে লড়ছিল মেয়েদের দলও। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ছিলেন। মাঠের দখল নিতে চলছিল জোর টক্কর। কিন্তু বিগ বসের ঘরে কোনও কাণ্ড না ঘটে খেলা শেষ হবে, তা কি হয়! খেলার উত্তেজনার মাঝেই আচমকা জীতু কমলের পায়ে লেগে একটি বল ছিটকে যায়। সেই বল সোজা গিয়ে লাগে তনুশ্রী রায় দাসের চোখে।

বলের আঘাত এতটাই জোরালো ছিল যে যন্ত্রণায় কাতরে ওঠেন তনুশ্রী। চোখ হাত দিয়ে চেপে ধরে বসে পড়েন তিনি। বন্ধ হয়ে যায় খেলা। তাঁর চোখে গুরুতর চোট লেগেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই দৃশ্য দেখেই তড়িঘড়ি ছুটে আসেন ঘরের বাকি সদস্যরা। উদ্বেগ ছড়িয়ে পড়ে সবার চোখেমুখে। তনুশ্রীর চোখে-মুখে জল দিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা চলে। যদিও পড়ে ঠিক হয়ে যান তনুশ্রী।

ফাইনালের দিন যত এগিয়ে আসছে, বিগ বসের ঘরে টিকে থাকার লড়াই ততই কঠিন হচ্ছে। প্রতিটি টাস্কই এখন অগ্নিপরীক্ষার সমান। একটু ভুল হলেই হাতছাড়া হতে পারে ট্রফির স্বপ্ন। বদলে যাচ্ছে পুরনো সমীকরণও। চলতি সপ্তাহে ঘর থেকে বাদ পড়ার তালিকায় রয়েছেন চারজন-রাজবীর দে, সৃজলা গুহ, নিরঞ্জন মণ্ডল এবং তনুশ্রী।

শেষ মুহূর্তে এই চারজনের মধ্যে কার বিদায় ঘণ্টা বাজবে, তা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। সেরা ৫ প্রতিযোগীকে নিয়ে আগামী ৬ ডিসেম্বর বসবে গ্র্যান্ড ফাইনালের আসর। কারা যাবেন ফিনালেতে? সেই উত্তর পেতেই ৬ ডিসেম্বরের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *