AK-47 হাতে গুজরাটে কী ছক? জইশ যোগ সন্দেহে ATS-এর জালে অসমের বাসিন্দা - 24 Ghanta Bangla News
Home

AK-47 হাতে গুজরাটে কী ছক? জইশ যোগ সন্দেহে ATS-এর জালে অসমের বাসিন্দা

Spread the love


ভদোদরা: জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গুজরাটের ভদোদরা থেকে এক যুবককে গ্রেপ্তার করল সন্ত্রাসদমন শাখা বা এটিএস (ATS)। নিষিদ্ধ গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) সঙ্গে ওই ধৃতের যোগসূত্র রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। তার কাছ থেকে একটি AK-47 রাইফেল ও ২৩টি তাজা গুলি উদ্ধার হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি অসমের বাসিন্দা।

কীভাবে ধরা পড়ল অভিযুক্ত?

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভদোদরার জারোদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফাঁদ পাতে গুজরাট এটিএস। সেই অভিযানেই ওই সন্দেহভাজনকে হাতেনাতে পাকড়াও করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়। ইতিমধ্যেই ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা।

খতিয়ে দেখা হচ্ছে অস্ত্রের উৎস ও নেটওয়ার্ক

কী কারণে অসম থেকে গুজরাটে পাড়ি দিয়েছিল ওই যুবক, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্তকারীদের প্রধান লক্ষ্য এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজা৷ অত্যাধুনিক AK-47 রাইফেলটি সে কোথা থেকে এবং কার কাছ থেকে সংগ্রহ করেছিল?গুজরাটে কার হাতে এই অস্ত্র পৌঁছে দেওয়ার ছক কষা হয়েছিল? এর নেপথ্যে বড় কোনো স্লিপার সেল বা জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না।

জইশের সঙ্গে ধৃতের যোগাযোগের গভীরতা এবং এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এটিএস জানিয়েছে, ধৃতকে জেরা করে গোটা নেটওয়ার্কের শিকড় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা চলছে এবং সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও তল্লাশি অভিযান জারি রয়েছে।

দেশে বোমা হামলা-আদানির বিদ্যুৎ বন্ধে ভারতের ষড়যন্ত্র! বিস্ফোরক BNP মহাসচিব রিজভী

শত্রুর ড্রোন ধ্বংসে আরও শক্তিশালী ভারত, পোখরানে পরীক্ষায় পাশ ‘ভার্গবাস্ত্র’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *