হাসপাতালের মধ্যেই বিষ দিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় মৃতের মা ও বোন, চাঞ্চল্য দিল্লিতে - 24 Ghanta Bangla News
Home

হাসপাতালের মধ্যেই বিষ দিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় মৃতের মা ও বোন, চাঞ্চল্য দিল্লিতে

Spread the love

হাসপাতালে মধ্যে এক ব্যক্তিকে বিষ দিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে দিল্লির এক হাসপাতালে। পুলিশ-সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাম লখন (৩৫)। তাঁর বাড়ি দিল্লির খোদা কলোনিতে। মৃতের দুই স্ত্রী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের অভিযোগ রামের মা এবং বোন বিষ দিয়ে তাঁকে খুন করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ।

মৃতের স্ত্রী নীলম ও কোমলের অভিযোগ, মাস খানেক আগে রামের শারীরিক অসুস্থতার কারণে তাঁর মা কমলা দেবী এবং দুই বোন শ্রুতি ও নর্মদা তাঁকে নিয়ে আগ্রায় যান। চিকিৎসার জন্য রামকে নিয়ে আগ্রায় যাওয়া হচ্ছে বলে পরিবারের সদস্যদের জানান তাঁরা। এর পরে রামের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গত ১৭ নভেম্বর দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীনই গত বুধবার রাতে মৃত্যু হয় রামের।

ঘটনার পর থেকেই রামের মা কমলা দেবীর কোনও সন্ধান নেই। হাসপাতালের আশেপাশে তাঁকে দেখা যায়নি। রামের স্ত্রী কোমলের দাবি, হাসপাতালের মধ্যেই বিষ দিয়ে রামকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। রামের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ-সুত্রে খবর, রামের দু’বার বিয়ে হয়েছিল। দুই স্ত্রী কোমল ও নীলম একসঙ্গেই থাকতেন বলে দাবি পুলিশের। রামের দুই সন্তান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। মৃত্যুর পরে রামের মা কোথায় গেলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। সত্যিই বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *