২৫ দিন পর্যন্ত ব্যাটারি! ভারতে লঞ্চ Vivo Watch GT 2, দাম কত? - 24 Ghanta Bangla News
Home

২৫ দিন পর্যন্ত ব্যাটারি! ভারতে লঞ্চ Vivo Watch GT 2, দাম কত?

Spread the love


নয়াদিল্লি: স্মার্টওয়াচের বাজারে নতুন সংযোজন ভিভোর। বৃহস্পতিবার ভারতে Vivo X500 সিরিজের পাশাপাশি লঞ্চ হল Vivo Watch GT 2। আকর্ষণীয় ডিজাইনের এই স্মার্টওয়াচে রয়েছে ২.০৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২,৪০০ নিটস পিক ব্রাইটনেস। সংস্থার দাবি, একবার চার্জ দিলে বিশেষ ব্যবহারের ক্ষেত্রে এই ঘড়িতে সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

উল্লেখ্য, ভারতে আসার আগে ২০২৫ সালের অক্টোবর মাসে চিনে Vivo X300 সিরিজের সঙ্গে প্রথম আত্মপ্রকাশ করেছিল এই স্মার্টওয়াচ।

Vivo Watch GT 2-এর দাম ও কোথায় পাওয়া যাবে

ভারতে Vivo Watch GT 2-এর দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। সেগুলি হল অবসিডিয়ান ব্ল্যাক এবং স্টেলার হোয়াইট।

অ্যামাজন, ফ্লিপকার্ট, অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্ম, ভিভোর অনলাইন স্টোর এবং দেশের বিভিন্ন খুচরো বিপণিতে ঘড়িটি কেনার সুযোগ থাকছে।

২.০৭ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে

Vivo Watch GT 2-তে রয়েছে ২.০৭ ইঞ্চির আয়তাকার ২.৫ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এর রেজোলিউশন ৪৩২ x ৫১৪ পিক্সেল। পাশাপাশি রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২,৪০০ নিটস পিক ব্রাইটনেস।

ডিসপ্লের চারপাশের বেজেল প্রায় ১.৮ মিমি পাতলা। সংস্থার দাবি, এর স্ক্রিন-টু-বডি রেশিও ৮২.৪ শতাংশ। স্মার্টওয়াচটির কেস তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে।

স্বাস্থ্য পর্যবেক্ষণ ও ১০০টির বেশি স্পোর্টস মোড

Vivo Watch GT 2 চলবে সংস্থার নিজস্ব ব্লু রিভার অপারেটিং সিস্টেম ৩.০-তে। স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য এতে রয়েছে অপটিক্যাল হার্ট রেট সেন্সর এবং ব্লাড অক্সিজেন সেন্সর। এছাড়া ব্যবহারকারীদের শরীরচর্চার সুবিধার জন্য মিলবে ১০০টিরও বেশি প্রি-সেট স্পোর্টস মোড।

সেন্সরের তালিকায় রয়েছে অ্যাক্সিলারেশন সেন্সর, জাইরোস্কোপ, জিওম্যাগনেটিক সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং হল সেন্সর।

ব্লুটুথ ৫.৪, NFC ও GPS কানেক্টিভিটি

কানেক্টিভিটির ক্ষেত্রে স্মার্টওয়াচটিতে রয়েছে ব্লুটুথ ৫.৪, এনএফসি এবং জিপিএস। পাশাপাশি গ্লোনাস, গ্যালিলিও ও বেইদৌ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের সাপোর্ট পাওয়া যাবে।

জল থেকে সুরক্ষার জন্য রয়েছে ২এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং। এছাড়া জরুরি পরিস্থিতিতে ব্যবহারকারীর নির্দিষ্ট যোগাযোগের নম্বরে দ্রুত পৌঁছতে পারে সংস্থার ইমার্জেন্সি এসওএস অ্যাসিস্ট ফিচার। ভিভোর দাবি, এই ফিচারের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই জরুরি যোগাযোগ করা সম্ভব।

২৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ

Vivo Watch GT 2-এর অন্যতম আকর্ষণ এর ব্যাটারি ব্যাকআপ। সংস্থার দাবি, সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচ। তবে সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ ১৪ দিন। অন্যদিকে, অলওয়েজ অন ডিসপ্লে বা এওডি চালু থাকলে পাওয়া যাবে প্রায় ১২ দিনের ব্যাটারি ব্যাকআপ।

বড় ডিসপ্লে, একাধিক স্বাস্থ্য পর্যবেক্ষণ ফিচার, জিপিএস কানেক্টিভিটি এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সমন্বয়ে ১৪,৯৯৯ টাকার বিভাগে Vivo Watch GT 2 একটি নতুন বিকল্প হিসেবে হাজির হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *