স্বঘোষিত সাংবাদিকরা আইনি সুরক্ষা না–ই পেতে পারেন, পর্যবেক্ষণ শীর্ষ কোর্টের
স্বঘোষিত সাংবাদিকরা অ্যাক্রিডেটেড জার্নালিস্টদের মতো আইনি সুরক্ষা না–ই পেতে পারেন — প্রতিবাদ কভার করতে যাওয়া সাংবাদিকদের উপরে পুলিশি দমননীতির বিরুদ্ধে দায়ের মামলায় এমন পর্যবেক্ষণ শোনালেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। তাঁর বক্তব্য ‘সংবাদপত্র, টিভি চ্যানেল বা অনলাইন—যে মাধ্যমেই কাজ করুন, প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন বা রেজিস্ট্রেশন থাকে, কিন্তু এখন অনেকেই নিজেকে সাংবাদিক বলছেন। তাঁরা একই সুরক্ষা পেতে পারেন না।’