সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! থিরুপারানকুন্দ্রম পাহাড়ে দীপম জ্বলবে শনিবারই! - 24 Ghanta Bangla News
Home

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! থিরুপারানকুন্দ্রম পাহাড়ে দীপম জ্বলবে শনিবারই!

Spread the love


তামিলনাড়ুর মাদুরাইয়ের থিরুপারানকুন্দ্রম পাহাড়ের ‘দীপাথুন’ (প্রাচীন পাথরের প্রদীপ স্তম্ভ)-এ কার্তিকাই দীপম (Supreme Court)জ্বালানো নিয়ে দীর্ঘদিনের বিতর্কে এক ঐতিহাসিক ও নজিরবিহীন নির্দেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট। আদালতের পূর্ববর্তী নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করার অভিযোগে শুক্রবার বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ মন্দিরের ট্রাস্টি বোর্ডকে সাসপেন্ড করে দিয়েছে এবং ঘোষণা করেছে যে, আগামীকাল শনিবার অর্থাৎ ২৮ নভেম্বর দীপাথুনেই পবিত্র প্রদীপ প্রজ্বলন করা হবে।

সুপ্রিম কোর্টের (Supreme Court)এই কড়া পদক্ষেপে রীতিমতো চাপে পড়েছে তামিলনাড়ুর বর্তমান বিজয় সরকার ও স্থানীয় প্রশাসন। গত ২০ নভেম্বর শীর্ষ আদালত এক অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছিল, ২৪ নভেম্বর কার্তিকাই দীপম উৎসবের দিন থিরুপারানকুন্দ্রম পাহাড়ের চূড়ায় অবস্থিত দীপাথুনে প্রদীপ জ্বালাতে হবে। কিন্তু সেদিন স্থানীয় প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ প্রথাগত উচি পিল্লাইয়ার মণ্ডপমে প্রদীপ জ্বালালেও দীপাথুনে তা জ্বালায়নি।

আরও দেখুনঃ প্রমান ছাড়াই NGO র লাইসেন্স বাতিলের আবেদন ! হাইকোর্টে ধাক্কা খেল মোদী সরকার

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, আদালতের নির্দেশের এই ‘নির্লজ্জ ও ইচ্ছাকৃত অবমাননা’ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এর মোকাবিলা ‘লৌহহস্তে’ করা হবে। আদালত এদিন একগুচ্ছ নজিরবিহীন প্রশাসনিক ও আইনি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। প্রথমত, আরুলমিগু সুব্রহ্মণ্য স্বামী মন্দিরের বর্তমান ট্রাস্টি বোর্ডকে অবিলম্বে সাসপেন্ড ও বাতিল করা হয়েছে।

মন্দিরের দৈনন্দিন পরিচালনা এবং আগামীকালের প্রদীপ প্রজ্বলন উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য মেঘালয় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এস বৈদ্যনাথন এবং মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি পার্থিবনকে ‘রিসিভার’ বা প্রশাসক হিসেবে নিযুক্ত করেছে শীর্ষ আদালত। দ্বিতীয়ত, স্থানীয় পুলিশের ওপর আস্থা না রেখে গোটা মন্দির চত্বর এবং থিরুপারানকুন্দ্রম পাহাড়ের নিরাপত্তার দায়িত্ব অবিলম্বে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী বা সিআরপিএফ-এর (CRPF) হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এখানেই শেষ নয়, আদালত অবমাননার দায়ে তামিলনাড়ুর মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি (DGP), মাদুরাইয়ের জেলাশাসক, মন্দিরের এক্সিকিউটিভ অফিসার এবং সাসপেন্ড হওয়া পাঁচ ট্রাস্টি-সহ মোট ১৫ জন শীর্ষ আধিকারিক ও ব্যক্তির বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়েছে।

বিচারপতিরা পর্যবেক্ষণে জানান, প্রশাসনিক আধিকারিকরা আইনের শাসনের বদলে তাঁদের ‘রাজনৈতিক প্রভুদের’ নির্দেশ মেনে কাজ করেছেন বলেই মনে হচ্ছে। পরবর্তী শুনানিতে মুখ্যসচিবকে সশরীরে হাজির হয়ে আধিকারিকদের মধ্যে হওয়া সমস্ত ফোন কল, মেসেজ ও ইমেইলের তথ্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *