শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক - 24 Ghanta Bangla News
Home

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার (Union Cabinet) গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। আজ দুপুর ১টায় নয়াদিল্লির ‘সেবা তীর্থ’ ভবনে বৈঠক হওয়ার কথা। রাজনৈতিক মহলের জল্পনা, এই বৈঠকে লোকসভার আসন পুনর্বিন্যাস (Delimitation) এবং ৩৩ শতাংশ মহিলা আসন সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনা হতে পারে। সূত্রের খবর, লোকসভার আসন্ন অধিবেশনে সরকারের জরুরি ও অত্যাবশ্যকীয় কাজকর্ম এবং বিল পাসের রণকৌশল কী হবে, তা নিয়ে মন্ত্রীদের সাথে পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জানিয়েছেন, সরকার আগামী ৩০ নভেম্বর ( সোমবার ) লোকসভা এবং ২ ডিসেম্বর (বুধবার) রাজ্যসভার অধিবেশন পুনরায় ডাকার অনুরোধ জানিয়েছে। কাজের প্রয়োজন অনুযায়ী উভয় কক্ষের এই সংক্ষিপ্ত অধিবেশন ৩ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *