বাদ পড়া ভোটারদের বাড়িতে পুলিশ? দাবি অস্বীকার কমিশনের
সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ‘সার’ হলেও এখনও ভোটার তালিকায় অনুপ্রবেশকারী বিদেশিদের নাম রয়েছে। প্রতিদিনই ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’(এফআরআরও) গুচ্ছ নাম পাঠাচ্ছে, যাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে। ট্রাইব্যুনালে আবেদনকারীদের একটা অংশও বিদেশি বলে মনে করছে বর্তমান প্রশাসন। যাঁরা নানা কৌশলে সরকারি নথি তৈরি করে পেশ করছে। এ জন্য পূর্বতন তৃণমূল সরকারকে দায়ী করছে বর্তমান প্রশাসনের একাংশ ও রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি। কারণ, ‘সার’ প্রক্রিয়ার সময়ে শুধু তৃণমূল কংগ্রেস নয়, তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকেও নির্বাচন কমিশনের সঙ্গে অসহযোগিতা করা হয়েছিল বলে অভিযোগ। তৃণমূল সমর্থক বিএলও এবং ইআরও–রাও যথাযথ কাজ না করে ভোটারদের ভুয়ো নথি গ্রহণ করেছেন বলেও অভিযোগ। তাই গোপনে ট্রাইব্যুনালে থাকা ভোটারেদর কত জন প্রকৃত ভারতীয়, সেই তথ্যের খোঁজে নেমেছে পুলিশ।