ঝাড়গ্রামে গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা - 24 Ghanta Bangla News
Home

ঝাড়গ্রামে গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা

Spread the love

গাড়িতে করে পাচার করা হচ্ছিল গাঁজা। গোপন গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করল ঝাড়গ্রাম জেলার পুলিশ। বৃহস্পতিবার, দহিজুড়ি–লালগড় রোডের আমাইনগর মোড়ের কাছে নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি আটক করে বিনপুর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ২২ কেজি গাঁজা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার তিন জন বাসিন্দাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *