উন্নয়নমূলক কাজের জন্য খড়্গপুর শাখা একাধিক ট্রেন বাতিল
ফের এক গুচ্ছ ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল। সেই সঙ্গেই একাধিক ট্রেনের ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। আজ এবং আগামী কাল, শনিবার, পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের জন্য খড়্গপুর শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এর ফলে দুর্ভোগে পড়বেন অনেক যাত্রী বলেও আশঙ্কা। এই কারণেই যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করার পাশাপাশি, বাড়ি থেকে বেরনোর আগে ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন রেল কর্তৃপক্ষ।