আসন–জটের মধ্যেই অখিলেশের ইস্তেহার - 24 Ghanta Bangla News
Home

আসন–জটের মধ্যেই অখিলেশের ইস্তেহার

Spread the love

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি

উত্তরপ্রদেশে বিরোধী জোটের আসন বণ্টন নিয়ে জট কাটছে না! ইগো সমস্যা কাটিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টি (সপা) সুপ্রিমো অখিলেশ যাদব যদি নিজেদের মধ্যে আলোচনা করেন, তা হলেই আসন জট দূর হবে, এমনটাই মনে করছেন দু’দলের সদস্যরা৷ কিন্তু রাহুল না অখিলেশ, কে প্রথম ফোন করবেন অন্যজনকে? এই প্রশ্নে আটকে আসন জট। সূত্রের দাবি, রাহুল নিজে আসন রফা নিয়ে আলোচনায় বসতে আগ্রহী, কিন্তু তাঁর শর্ত, প্রস্তাবটা আসতে হবে অখিলেশের তরফে৷ অন্যদিকে, অখিলেশও চাইছেন রাহুল তাঁকে ফোন করে আলোচনার প্রস্তাব দিন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *